এক্সপ্লোর

Delhi Metro New Rules: যাত্রীদের জন্য নতুন নিয়ম দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের, জেনে নিন বিস্তারিত

দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আজ থেকেই ১০০ শতাংশ যাত্রী নিয়েই মেট্রো চলবে। তবে, সমস্ত যাত্রীকে সিটে বসে যেতে হবে। কোনও যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না।

নয়াদিল্লি: ক্রমশই সংক্রমণ কমে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। তাই এবার এই পরিস্থিতিতে ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচলের সিদ্ধান্ত নিল দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। 

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২৬ জুলাই থেকেই ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। তবে, মেট্রো যাত্রীদের জন্য রয়েছে বেশ কিছু নতুন নিয়মও। 

এদিন দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আজ থেকে ১০০ শতাংশ যাত্রী নিয়েই মেট্রো চলবে। তবে, সমস্ত যাত্রীকে সিটে বসে যেতে হবে। কোনও যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না। অর্থাৎ, একটি কোচে যতগুলি সিট রয়েছে, শুধুমাত্র তত সংখ্যক যাত্রীই মেট্রোতে চড়তে পারবেন। 

এই প্রসঙ্গে দিল্লি মেট্রোর এক্সিকিউটিভ ডিরেক্টর অনুজ দয়াল বলেন যে, 'করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বিপর্যস্ত। ক্রমশই সংক্রমণ কমে তা স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। 

যেহেতু দিল্লিতে সংক্রমণের হার অনেকটাই কমেছে, তাই এই পরিস্থিতিতে সরকারের নির্দেশ অনুযায়ী,  ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচল করবে। 

তবে, কোনও যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না। একটি কোচে সাধারণত ৫০ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকে। তাই সমস্ত সিটেই যাত্রীরা বসে যেতে পারবেন। কিন্তু কেউ মেট্রোতে দাঁড়াতে পারবেন না।'

পাশাপাশি তিনি জানান যে, সংক্রমণের হার পরবর্তীকালে কেমন থাকছে, কিংবা পরবর্তীতে করোনা পরিস্থিতি খতিয়ে দেখে তবে প্রয়োজন মতো পরবর্তী সিদ্ধান্ত নেবে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন। 

তিনি আরও বলেন, 'যেমন মেট্রোতে যাত্রীদের দাঁড়িয়ে যাওয়া একেবারে নিষেধ, তেমনই মেট্রো স্টেশনে ঢোকা বা বেরনোর জন্য গেটেও যাবতীয় সুরক্ষা বিধি মেনে চলতে হবে।' 

এরই সঙ্গে তিনি মনে করিয়ে দিতে ভোলেননি যে, দিল্লিতে ইতিমধ্যেই সংক্রমণের হার কমেছে। ফলে এই সময়ে মানুষকে আরও সচেতন হতে হবে। মাস্ক, স্যানিটাইজার বা নিরাপদ দূরত্ব বজায় রাখাও প্রত্যেকের কর্তব্য। তবেই ফের স্বাভাবিক জনজীবনে ফিরে আসা সম্ভব।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এর আগে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছিল দিল্লি মেট্রো। ফলে অনেক যাত্রীই মেট্রোয় উঠতে পারছিলেন না। 

করোনা পরিস্থিতি আরও খানিকটা স্বাভাবিক হওয়ায় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচলের সিদ্ধান্ত দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষের।

সেরা শিরোনাম

Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget