এক্সপ্লোর

Delhi Oxygen Crisis: 'অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসি দেব' রাজধানীতে অক্সিজেন সঙ্কট নিয়ে মন্তব্য দিল্লি হাইকোর্টের

দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউকে 'সুনামি' আখ্যা দিয়েছে দিল্লি হাইকোর্ট।

নয়াদিল্লি : 'অক্সিজেন সরবরাহে বাধা দিলে আমরা তাঁকে ফাঁসি দেব।' শনিবার সাফ জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউকে 'সুনামি' আখ্যা দিয়েছে দিল্লি হাইকোর্ট। শনিবার একটি মামলার পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ হচ্ছে না। এই পরিস্থিতিতে সরবরাহে ব্যাঘাত ঘটানো হলে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও আমলাকেই রেয়াত করা হবে না। প্রয়োজনে তাঁকে ফাঁসিতে ঝোলানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতির বেঞ্চ জানিয়েছে, 'এই অপরাধে কাউকেই ছেড়ে কথা বলা হবে না।'

পাশাপাশি যে সমস্ত সরকারি আধিকারিক এই কাজ করবেন তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে কেন্দ্রের কাছেও। অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে কেন্দ্রও।

হাইকোর্টকে দেওয়া দিল্লি  সরকারের বিবৃতি অনুযায়ী, এই মুহূর্তে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন না পেলে রাজধানীর চিকিৎসা ব্যবস্থা ধসে পড়বে। দিল্লির একাধিক হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ছোট-বড় মিলিয়ে সমস্ত হাসপাতালেই পাল্লা দিয়ে চরমে পৌঁছেছে অক্সিজেন সঙ্কট। 'ঠিক কবে প্রতিশ্রুতি মতো ৪৮০ মেট্রিক টন ওজনের অক্সিজেন পৌঁছবে দিল্লি সরকারের কাছে?' কেজরিওয়াল সরকারের এই বিবৃতির নিরিখে শনিবার কেন্দ্রের কাছে তা জানতে চেয়েছে দিল্লি হাইকোর্ট।

এর আগে এই মামলায় আপ সরকারের দিকেই বল ঠেলেছিল কেন্দ্র। এ ক্ষেত্রে কেন্দ্রের যুক্তি, 'বাকি সমস্ত রাজ্যগুলি অক্সিজেন থেকে শুরু করে করোনার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করছে নিজেরাই। প্রয়োজন মতো তাঁদের সহযোগিতা করছে কেন্দ্রে। তবে দিল্লির ক্ষেত্রে সব দায় বর্তেছে কেন্দ্রের ঘাড়েই। কাজেই দিল্লি সরকারকে নিজেদের কাজ করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, গতকাল সন্ধেতে দিল্লিতে নতুন করে ২৬ হাজার ১৬৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৩০৬ জনের। যা একদিনে দিল্লিতে সর্বোচ্চ। শেষ পাওয়া খবর অনুযায়ী, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ২৫ জনের। জরুরি মধ্যস্থতা চেয়ে শনিবার সকালে একটি বিবৃতিতে হাসপাতালের অধিকর্তা জানিয়েছিলেন, "গত ২৪ ঘণ্টায় ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। আর দুই ঘণ্টা জোগান দেওয়ার মতো অক্সিজেন রয়েছে। আরও ৬০ জন রোগীর অবস্থা।" যদিও এরপরই সেই হাসপাতালের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল অনেকে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অক্সিজেনের সরবরাহ নিয়ে বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী।

কখনও দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতাল, কখনও দিল্লির এলএনজেপি, বাটরা হাসপাতাল। একে একে প্রকট হয়েছে অক্সিজেন সঙ্কট। জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন না পেয়ে ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দিল্লিতে অক্সিজেনের এই হাহাকারের মধ্যেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। রাজধানীর দশরথপুরী এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ১৬টি ছোট অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিস। গ্রেফতার করা হয়েছে ১ জনকে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget