এক্সপ্লোর

ডেল্টা প্লাসের হানায় আরও বেশি ক্ষতি ফুসফুসের! সতর্কবার্তা কেন্দ্রীয় পরামর্শদাতা কমিটির

করোনার অন্য প্রজাতির তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণে ফুসফুসের আরও বেশি ক্ষতির সম্ভাবনা

নয়াদিল্লি: করোনার ডেল্টা প্লাস প্রজাতির হানায় আরও বেশি ক্ষতি পারে ফুসফুসের। তবে কতটা ক্ষতি করবে তা এখনও স্পষ্ট নয়। রবিবার এমনটাই জানাল কেন্দ্রীয় পরামর্শদাতা কমিটি। পাশাপাশি, করোনার তৃতীয় ঢেউ কিছুটা দেরিতে আসতে পারে বলেও মনে করছে আইসিএমআর। তবে অগাস্টেই ১২ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হতে পারে বলে জানানো হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে হাজির অতিসংক্রামক ডেল্টা প্লাস প্রজাতি। ইতিমধ্যে ১২টি রাজ্যে ৫১টি ডেল্টা প্লাসে সংক্রমণের খোঁজ মিলেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের।

দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে ৮০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হন। প্রতিবেশী ওড়িশা-সহ বেশ কয়কটি রাজ্যে ইতিমধ্যেই ধরা পড়েছে সংক্রমণ। এই প্রেক্ষিতে দেশের রোগ প্রতিরোধ বিষয়ক পরামর্শদাতা কমিটির প্রধান এন কে অরোরা জানিয়েছেন, করোনার অন্য প্রজাতির তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণে ফুসফুসের আরও বেশি ক্ষতির সম্ভাবনা। তবে সেই ক্ষতির পরিমাণ কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। 

কোভিড থেকে সুস্থ হওয়ার পর ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন রাজস্থানের এক মহিলা। তিনিও ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। এর মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আইসিএমআরের কোভিড ওয়ার্কিং গ্রুপ। 

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বারবার টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। এরই মধ্যে ১২ থেকে১৮ বয়সীদের জন্য জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন বাজারে আসতে চলেছে। আইসিএমআর জানিয়েছে, ১২ থেকে১৮ বয়সীদের জন্য জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন প্রায় তৈরি। জুলাইয়ের শেষে বা অগাস্টে ওই বয়সীদের দেওয়া হবে ভ্যাকসিন। 

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে রাজ্যে এখন দৈনিক সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী। তবে এই দেখে কেউ যেন গা ছাড়া মনোভাব না দেখান, সেই বিষয়ে এখন থেকেই সতর্ক করছেন চিকিৎসকরা। ডেল্টা প্রজাতি নিয়েও সাবধান করছেন তাঁরা। স্বাস্থ্যবিধি ভাঙলে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রথম ঢেউয়ের তুলনায় করোনার দ্বিতীয় ঢেউ, ভারতে ব্যাপক সংক্রমণ ছড়িয়েছে। গতবারের তুলনায় এবার মৃত্যুর হারও বেশি। চিকিৎসকদের মতে, ডেল্টা প্রজাতির দাপটেই এবার করোনার বাড়বাড়ন্ত। আক্রান্ত হয়েছে ছোটরাও। কোভিড পরবর্তী সমস্যার জেরে শিশুদের মৃত্যু পর্যন্ত ঘটেছে। বাংলাতেও হানা দিয়েছে ডেল্টা প্রজাতি। 

সেরা শিরোনাম

App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget