এক্সপ্লোর

Digital Media Regulation : ডিজিটাল সংবাদমাধ্যমকেও নিয়ন্ত্রণের পথে মোদি সরকার, শীঘ্রই পেশ বিল

  নতুন আইনে থাকছে জরিমানার সংস্থানও।  আইন প্রণয়নের ৯০ দিনের মধ্যে নথিভুক্তকরণের আবেদন করতে হবে ।

নয়াদিল্লি :  ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে ক্রমশ চড়ছে পারদ। অসংসদীয় শব্দের তালিকার পর এবার সংসদ চত্বরে ধর্না-বিক্ষোভ করা যাবে না বলে নির্দেশিকা করেছে  লোকসভার সেক্রেটারি জেনারেল। এরপর আবার  ডিজিটাল সংবাদমাধ্যমকেও নিয়ন্ত্রণের পথে মোদি সরকার। আসন্ন বাদল অধিবেশনেই আইন সংশোধন করতে পেশ করা হবে বিল, খবর সূত্রের। জানা গিয়েছে, আইন ভাঙলে থাকছে পদক্ষেপের সংস্থান। 

 সূত্রের দাবি,  নতুন আইনে থাকছে জরিমানার সংস্থানও।  আইন প্রণয়নের ৯০ দিনের মধ্যে নথিভুক্তকরণের আবেদন করতে হবে । নথিভুক্তকরণের প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে ডিজিটাল সংবাদমাধ্যমগুলিকে। 
এই সংশোধনীর জেরে ডিজিটাল সংবাদমাধ্যম চলে আসবে তথ্য-সম্প্রচার মন্ত্রকের ( ministry of information and broadcasting)  অধীনে। আইন ভঙ্গ করলে তাকে অপরাধমূলক কাজ হিসেবেও ধরা হতে পারে। 

এখনও পর্যন্ত, ডিজিটাল মিডিয়া কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (আইএন্ডবি) দ্বারা নিয়ন্ত্রিত নয়, তবে গত বছর চালু করা নতুন আইটি নিয়ম অনুসারে স্বেচ্ছায় মন্ত্রকে নিজেদের রেজিস্টার করাতে পারে। তবে বিল পাশ হয়ে গেলে, প্রকাশকদের এখন প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করে  নিবন্ধন করাতে হবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে।

সূত্রের খবর, আইন পাশ হওয়ার ৯০ দিনের মধ্যে ডিজিটাল সংবাদমাধ্যমগুলিকে নথিভুক্তিকরণের জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে এই প্রথম ভারতে মিডিয়া নিয়ন্ত্রণের সংশোধিত আইনে অন্তর্ভুক্ত হবে ডিজিটাল সংবাদমাধ্যম এবং চলে আসবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে।  

বিবৃতিতে বলা হয়েছে, প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিকালস বিল, ২০২২ (Press and Registration of Periodicals Bill, 2022) , বর্তমানে চালু থাকা প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস (পিআরবি) আইন, ১৮৬৭ (Press and Registration of Books (PRB) Act, 1867)  -কে  প্রতিস্থাপন করতে চায়। এই নতুন আইন সংবাদপত্রের স্বাধীনতার মূল্যবোধকে সমুন্নত রাখবে ।

বৃহস্পতিবার সংসদের সেক্রেটারি জেনারেলের তরফে জারি করা বুলেটিনে বলা হয়েছে, সংসদ চত্বরে কোনও প্রকার বিক্ষোভ, ধর্না, অনশন অথবা কোনও ধর্মীয় আচার পালন করা যাবে না। আর এই নির্দেশ আসা মাত্রই মোদি সরকারকে আক্রমণে নেমেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, প্রথমে একাধিক শব্দকে অসংসদীয় শব্দের তালিকায় আনা, আর তারপর সংসদ চত্বরে ধর্না-বিক্ষোভে বাধা দিয়ে আসলে তাদের কণ্ঠরোধ করতে চাইছে মোদি সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত

ভিডিও

CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget