এক্সপ্লোর

Covid-19 negative certificate: ট্রেনে সফরকালে কোভিড নেগেটিভ শংসাপত্র থাকা কি বাধ্যতামূলক? কী জানাচ্ছে রেল

দেশে নতুন করে করোনা আতঙ্কের মধ্যেই নানা গুজবও ছড়াচ্ছে সর্বত্র ৷ ভারতীয় রেলকে নিয়েও অনেক ভুল খবর ছড়াচ্ছে বিভিন্ন সময়ে ৷

নয়াদিল্লি: করোনার আতঙ্ক আবার ফিরে এল দেশে ৷ প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন ৷ মৃত্যুর সংখ্যাও ক্রমশই বাড়ছে ৷ এই অবস্থায় ট্রেনে উঠলেও কি প্রয়োজন হচ্ছে কোভিড নেগেটিভ রিপোর্টের? এই প্রশ্ন অনেকের মনেই ছিল ৷ কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই নানা গুজবও ছড়াচ্ছে সর্বত্র ৷ ভারতীয় রেলকে নিয়েও নানা ভুল খবর ছড়াচ্ছে বিভিন্ন সময়ে ৷ যার মধ্যে সম্প্রতি পরিষেবা বন্ধের খবরও ভুল বলে জানিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল ৷ এবার ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রেনে সফরকালে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। তবে করোনা সংক্রান্ত সব ধরনের গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের।

ট্রেনে স্যানিটাইজেশনের কাজ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ প্ল্যাটফর্ম, শৌচাগার কোনও কিছুই বাদ যাচ্ছে না ৷ যাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে সব কিছুই করা হচ্ছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ স্টেশন চত্বরে জঞ্জালও জমতে দেওয়া হচ্ছে না ৷ বেশ কিছু রুটে আরও নতুন নতুন ট্রেন চালু করাও হয়েছে ৷ তবে যাত্রী সংখ্যা আগের থেকে অনেকটাই কম ৷ করোনা পরবর্তী সময় এখনও লাভের মুখ দেখেনি ভারতীয় রেল ৷ সোশ্যাল মিডিয়ায় লকডাউন নিয়ে যেমন অনেক ভুয়ো খবর প্রায়শই রটানো হয় ৷ তেমনি রেল পরিষেবা নিয়েও অনেক গুজব এর মধ্যে রটেছে ৷ বিভিন্ন স্টেশনে যাত্রীদের প্রচুর ভিড় এবং সোশ্যাল ডিস্টেন্সিং ও অন্যান্য কোভিড বিধি না মানার ছবি ভাইরাল হয়েছে ৷ যা আদতে ভুয়ো ছবি বলে দাবি রেল কর্তৃপক্ষের ৷ ট্রেনে সফরকালে যাত্রীদের করোনা শংসাপত্র দেখাতে হবে না বলেই রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে পর পর তিন দিন দেশের দৈনিক সংক্রমণ দেড় লক্ষের উপরে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন। যা সোমবারের তুলনায় হাজার সাতেক কম। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৪৫৩। গত কয়েক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির জেরে ব্রাজিলকে টপকে মোট আক্রান্তের নিরিখে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। কোভিডের কারণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮৭৯ জন। এ নিয়ে গত পাঁচদিন দেশে দৈনিক মৃত্যু হল ৭৫০-এর বেশি। দেশে মোট ১ লক্ষ ৭১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে করোনায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget