এক্সপ্লোর

Donald Trump: নজিরবিহীন সিদ্ধান্ত, ক্যাপিটল হিংসায় সমন পেলেন ট্রাম্প, হাজিরা দিতে হবে তদন্তকারীদের সামনে

US Capitol Violence: গত সপ্তাহে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তার পরই তদন্তকারীদের সামনে হাজিরার জন্য সমন করা হয়েছে ট্রাম্পকে।

ওয়াশিংটন: প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর চরম অশান্তি। ক্যাপিটল হিলে হামলা হাজার হাজার সমর্থকদের (US Capitol Violence)। সেই ঘটনায় এ বার তদন্তকারীদের সামনে হাজিরা দিতে হবে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। গোটা ঘটনার তদন্তের জন্য গঠিত বিশেষ কমিটির ডেমোক্র্যাট শিবিরে সাত জন এবং রিপাবলিকান শিবিরের দুই সদস্য সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যতই নজিরবিহীন। 

ট্রাম্পকে তদন্তকারীদের সামনে হাজির করার নজিরবিহীন সিদ্ধান্ত

গত সপ্তাহে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তার পরই তদন্তকারীদের সামনে হাজিরার জন্য সমন করা হয়েছে ট্রাম্পকে। ফলে আগামী ৪ নভেম্বরের মধ্যে সমস্ত নথিপত্র জমা করতে হবে তাঁকে। এর পর নভেম্বরের মাঝামাঝি শুরু হবে শুনানি। ট্রাম্পকে পাঠানো সমনে বলা হয়, ‘আপনার প্রাক্ত কর্মীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য হাতে এসেছে। প্রমাণ মিলেছে যে আপনি ব্যক্তিগত ভাবে ২০২০-র নির্বাচনের ফলাফল উল্টে দিয়ে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া বিঘ্নিত করতে চেয়েছিলেন’।

উল্লেখ্য, ২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। এর পর হোয়াইট হাউস ছাড়তে কয়েক দিন বাকি থাকতে জ্বালাময়ী ভাষণ দেন ট্রাম্প। তাতে সমর্থকদের জান লড়িয়ে দিতে আহ্বান জানান তিনি। এর পরই ক্য়াপিটল হিলে তাণ্ডব চালান ট্রাম্প সমর্থকরা। তার জেরে অপসারিত হন ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। কিন্তু দেশের ৬০টি আদালত ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে তাকা কর্মী ও উপদেষ্টাদের তরফেও সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। তাই ইচ্ছাকৃত ভাবেই ট্রাম্প অশান্তিতে ইন্ধন জুগিয়ে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। 

আরও পড়ুন: Imran Khan: কমিশনে তথ্য গোপন! বহুমূল্য উপহার হস্তগত! পাক-নির্বাচনে নিষিদ্ধ ইমরান

ট্রাম্পকে পাঠানো সমনে আরও বলা হয়, ‘‘সংক্ষেপে বলা যায়, আপনিই একমাত্র প্রেসিডেন্ড যিনি নির্বাচনী ফলাফল উল্টে দেওয়া এবং শান্তিপূর্ণ ভাবে ক্ষমতার হস্তান্তর রোখার চেষ্টা করেন। আপনার জন্যই ক্যাপিটল এবং কংগ্রেসের উপর ভয়ঙ্কর হামলা নেমে আসে’’। ট্রাম্পের আইনজীবী ডেভিড ওয়ারিংটন জানিয়েছেন, তাঁরা সমনটি পর্যালোচনা করে দেখছেন। সঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ করবেন। এ নিয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস, তবে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে জানানো হয়েছে।

তিনিই অশান্তিতে ইন্ধন জুগিয়েছিলেন বলে অভিযোগ

সশরীরে অথবা ভিডিও কনফারেন্সে ট্রাম্প তদন্তকারীদের সামনে হাজিরা দিতে পারেন বলে জানানো হয়েছে সমনে। সে ক্ষেত্রে বন্ধ দরজার পিছনে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। প্রশ্নোত্তর পর্বের ভিডিও রেকর্ডিং করা হবে। হাজির থাকবেন একজন সাক্ষীও। ক্যাপিটলে হিংসার ঘটনায় ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যাননকে ইতিমধ্যেই চার মাসের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। জরিমানাও করা হয়। তিনি তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget