এক্সপ্লোর

Ratha Yatra 2023 : রথযাত্রার সময় পুরীতে ওড়ানো যাবে না ড্রোন, নিয়ম অমান্যে কড়া শাস্তি!

নিরাপত্তার হেতু, এ বছর রথযাত্রার মরশুমে পুরীতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। 

পুরী : কানায় কানায় পূর্ণ সমুদ্রপাড়ের জগন্নাথ ধাম ( Jagannath Dham ) । ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত গোটা শহর। রথের রশি ছোঁয়ার মরিয়া চেষ্টা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানের মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করতে চান অনেকেই। সেই সঙ্গে বহু গণমাধ্যমও ড্রোন উড়িয়ে জগন্নাথদেবের রথাযাত্রার মুহূর্তগুলি ধরে রাখতে চান। কিন্তু নিরাপত্তার হেতু, এ বছর রথযাত্রার মরশুমে পুরীতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। 

 আগামী ২০ জুন জগন্নাথদেবের রথযাত্রা। পুরী পুলিশের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে সোমবারই। এই নিষেধাজ্ঞা ১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। এই নিয়ম ভাঙলেই (The Drone Rules 2021) তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। 

পুরীতে রথযাত্রাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তাই উৎসবের সময় বাড়তে সতর্কতার প্রয়োজন অনুভব করছে পুরী প্রশাসন। পুলিশের এক অধিকর্তা সংবাদমাধ্যমকে জানান, "অনভিজ্ঞ ব্যক্তিরা অনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করলে তা ভক্তদের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে।  এর আগে নিয়ম লঙ্ঘনের জন্য কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। " শ্রীমন্দির, শ্রী গুন্ডিচা মন্দির, দেবদেবীর রথ ও ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, জানিয়েছে পুলিশ। 

ডিজিসিএ- র দেওয়া (Director General of Civil Aviation) UIN (unique identification number) নম্বর ছাড়া কোনও ড্রোন ওড়ানো যাবে না। রথের সময় পুরীর জগন্নাথ মন্দির চত্বরকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই মন্দির চত্বরে কাউকে ড্রোন ওড়ানোর অনুমতি দেওয়া হবে না। পুরীতে কারও সম্পত্তির ক্ষতি বা কোনও ব্যক্তির আঘাত লাগলে, তার জন্য দায়ী থাকবে ড্রোনের অনৈতিক ব্যবহার, জানিয়েছে পুলিশ।

ড্রোন ব্যবহার সংক্রান্ত অনুমতিপত্র বা বৈধ নথি যাচাই করার জন্য single window system থাকবে। জেলা পুলিশের হাতেই থাকবে একমাত্র ড্রোন ওড়ানোর অনুমতি। নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা ড্রোন উড়িয়ে তারা নজর রাখবে।

এদিন গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নামিয়ে আনা হয়। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রকে তোলা হয় রথে....যা পহন্ডি নামে পরিচিত। পহন্ডির পর একে একে রথে তোলা হয় সুদর্শন, বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথদেবকে। এরপর পুরীর শঙ্করাচার্য এসে আরতি করেন।  তারপর আসেন পুরীর রাজা । তারপরেই টান পড়ে রথের রশিতে। সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি। কিন্তু পুরাণ মতে, যে রশ্মি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামেন এক সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরুড়। এইঘটনার সাক্ষী থাকতে দেশ-বিদেশের বহু ভক্তের সমাগম হয়। 

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget