এক্সপ্লোর

EPF Interest Rate: এক দশকে সর্বনিম্ন, ইপিএফ-এর সুদের হারে ফের পতন, ৮.৫ থেকে ৮.১-এ নামল

EPF Interest Rate: এত দিন ইপিএফ থেকে ৮.৫ শতাংশ হারে সুদ পাওয়া যেত, এ বার তা কমে হল ৮.১ শতাংশ। ২০২১-’২২ অর্থবর্ষের জন্য কমল সুদের হার।

নয়াদিল্লি: নিত্যপণ্যের দাম বাড়ছে হু হু করে। একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের হার। সেই পরিস্থিতিতেই মধ্যবিত্তের উপর এ বার ইপিএফ (EPF) খাঁড়া নেমে এল। গত ১০ বছরে সর্বনিম্নে গিয়ে ঠেকল ইপিএফ বাবদ সুদের হার (EPF Interest Rate)। এত দিন ইপিএফ থেকে ৮.৫ শতাংশ হারে সুদ পাওয়া যেত, এ বার তা কমিয়ে ৮.১ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দিল্লিসূত্রে খবর। ২০২১-’২২ অর্থবর্ষের জন্য কমল সুদের হার।

কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের (এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ) সুদের হার নিয়ে সম্প্রতি গুয়াহাটিতে বৈঠক করেন সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)-এর আধিকারিকরা। সেখানেই ২০২১-'২২ অর্থবর্ষের জন্য সুদের হার কমানোর সুপারিশ করা হয়। গত এক দশকে এই প্রথম এত কমল ইপিএফ-এর সুদের হার। এর আগে, গত বছর মার্চ মাসে ২০২০-'২১ অর্থবর্ষের জন্য ইপিএফ-এর সুদের হার ৮.৫ শতাংশ করার সুপারিশ করে ইপিএফও বোর্ড। সেই থেকে আরও কমল সুদের হার। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে সিবিটি-র নেতৃত্বে রয়েছেন। কর্মী এবং মালিকপক্ষের প্রতিনিধিরাদের তরফেও সুপারিশ রাখা হয়। তার পর তাতে সিলমোহর দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

আরও পড়ুন: PM Modi Road Show: উড়ল গেরুয়া পতাকা, ফুলে ঢাকল মোদির যাত্রা পথ, জনতার ভিড়ে গান্ধীনগরে প্রধানমন্ত্রী

বর্তমানে দেশের ৫ কোটি মানুষ ইপিএফ-এর আওতায় রয়েছেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে তাঁদের জীবনে প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।  এ নিয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অর্থনীতিবিদ শৈবাল কর বলেন, “এটা ভোটের প্রতিক্রিয়া বলেই মনে করছি আমি। চার রাজ্যে ভাল ফল করে সরকার যদি মনে করে মানুষ যা খুশি করার অধিকার দিয়েছেন, তাহলেই এমন পদক্ষেপ করা যায়। তবে ইপিএফ-এ সাধারণ ভাবে হাত না দেওয়ারই কথা ছিল সরকারের। সুদের হারও দীর্ঘ দিন এক রাখা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক যেখানে রেপো রেট এক রেখেছে, সেখানে কেন্দ্রীয় সরকার ইপিএফ এবং অন্য ক্ষেত্রে সুদের হার কমানোর সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু বয়স্ক মানুষ, পেনশনভোগী মানুষ এর আওতায় রয়েছেন, তাঁদের কথা ভেবেই এত দিন হাত না দেওয়ার কথা ছিল। অন্য জায়গায় রোজগারের সম্ভাবনা কমেছে. জমানো টাকরা এবং সুদের উপরই মানুষ নির্ভর করে থাকেন। সেখানে কোপ বসানো অনুচিত কাজ বলে মনে করি আমি।”

রাজ্যে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সরাসরি নরেন্দ্র মোদি সরকার এবং বিজেপি-কে আক্রমণ করেন। তিনি বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিপজ্জনক সিদ্ধান্ত। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অবসরমুখী মানুষের কাছে ইপিএফ নির্ভর করা জায়গা। আজ দেশে যখন আয়ের সুযোগ কমছে, সেখানে এ ভাবে মানুষকে অবিচারের দিকে ঠেলে দেওয়া ভয়ঙ্কর। আসলে দেশকে চার রাজ্যে জয়ের উপহার দিল নরেন্দ্র মোদি সরকার এবং বিজেপি। কেনেদ্র ।এ আর্থfক নীতি নিয়ে চলছে, তাদের যে দৃষ্টিভঙ্গি, তা সর্বনাশা। এর বিরুদ্ধে আন্দোলন করে সরকারকে দুর্বল না করলে, আরও কোপ নামবে। যুদ্ধের ছুতো করে মূল্যবৃদ্ধির ই্ঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রেখেছেন মোদি। ভেবে দেখুন, যুদ্ঘধের আগেই কিন্তু ভোজ্য তেল, গ্যাস, সার, ওষুধ, সবের দাম বেড়েছিল।''

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget