এক্সপ্লোর

Farm Laws Repealed: ধ্বনি ভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল, "সংসদের গরিমা নষ্ট,'' প্রতিক্রিয়া অধীরের

Adhir Chowdhury: "অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আমরা যে আলোচনা চাইছিলাম সেটা কেন মানা হল না?’’ লোকসভায় ধ্বনি ভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhury)।

নয়াদিল্লি: সংসদের দুই কক্ষেই ধ্বনি ভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল। আর এই নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। এদিন লোকসভায় পাশ হওয়া পর অধীর বলেন, “সংসদের এতদিনের ঐতিহ্য নষ্ট। মোদি সরকার যে মন থেকে বিল প্রত্যাহার করতে চায়নি সেটা স্পষ্ট।’’  “মন থেকে চাইলে কৃষকদের (Farmers) অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আমরা যে আলোচনা চাইছিলাম সেটা কেন মানা হল না?’’ লোকসভায় ধ্বনি ভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।

আলোচনা ছাড়াই বিল পাস হওয়ায় সরব কংগ্রেস (Congress)। এদিন অধীর বলেন, “সংসদের গরিমা নষ্ট। সংসদে অন্তত বলার সুযোগ দেওয়া উচিত। আমরা আলোচনা করতে চাই। কিন্তু সরকার সেই চর্চায় রাজি নয়। সরকার কেন ভয় পাচ্ছে, জানি না। আমরা শুধু আলোচনা চেয়েছিলাম। বিরোধীদের বলার সুযোগই দেওয়া হল না। কৃষকদের চাপে পড়ে বিল প্রত্যাহার, মনের ভাষা বোঝেনি সরকার।’’

আজ অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের তরফে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তার আগেই আন্দোলনের জেরে মৃত কৃষকদের তালিকা তৈরি ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজ লোকসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিজেপি ও কংগ্রেসের তরফে হুইপ জারি করে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়।

শীতকালীন অধিবেশনে ৩০টি বিল পেশ করতে চলেছে কেন্দ্র। তার মধ্যে থাকছে বিদ্যুৎ, পেনশন, ব্যাঙ্কিং, বিভিন্ন আর্থিক সংস্কার সংক্রান্ত বিল। এরমধ্যে অনেকগুলি বিল নিয়েই আপত্তি রয়েছে বিরোধীদের। ফলে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলা শীতকালীন অধিবেশনে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। তবে বিরোধীদের আক্রমণের প্রধান হাতিয়ার হতে চলেছে কৃষি আইনই। পাশাপাশি, পেট্রোপণ্য ও অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি, লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা-সহ একাধিক বিষয় নিয়ে সরব হবে কংগ্রেস।

আরও পড়ুন: Farm Laws Repealed: সংসদের দুই কক্ষেই ধ্বনি ভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget