এক্সপ্লোর

Fodder Scam Case : পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন লালুপ্রসাদ

গবাদি পশুর খাদ্যের জন্য বরাদ্দ সরকারি অর্থ তছরুপের অভিযোগে পৃথক চারটি মামলা চলছে লালুপ্রসাদের বিরুদ্ধে। এর মধ্যে আগেই তিনটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি।

পটনা : পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন লালুপ্রসাদ যাদব। আজ ঝাড়খণ্ড হাইকোর্ট বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে। দুমকা ট্রেজারি মামলায় ৩ কোটি ১৩ লাখ টাকা অবৈধভাবে সরিয়ে নেওয়ার দায়ে জেল খাটছিলেন আরজেডি নেতা।

গবাদি পশুর খাদ্যের জন্য বরাদ্দ সরকারি অর্থ তছরুপের অভিযোগে পৃথক চারটি মামলা চলছে লালুপ্রসাদের বিরুদ্ধে। এর মধ্যে আগেই তিনটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার বাকি একটিতেও জামিন মেলায় বাড়ি ফিরতে পারবেন অসুস্থ লালু। এই মুহূর্তে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গতবছর অক্টোবর মাসে চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পেয়েছিলেন লালুপ্রসাদ। ১৯৯১ থেকে ১৯৯৬ সালে লালুপ্রসাদ যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় ঘটে দুমকা ট্রেজারি কেলেঙ্কারি। বিহার পশুপালন দপ্তরের একাধিক আধিকারিকের বিরুদ্ধে দুমকা ট্রেজারি থেকে অর্থ তুলে নেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলায় আজ জামিন পেয়েছেন লালুপ্রসাদ।

যদিও ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি অপরেশ কুমার সিং জানিয়েছেন, অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না আরজেডি নেতা। জামিনে থাকাকালীন ঠিকানা এবং মোবাইল নম্বরও পাল্টাতে পারবেন না।

২০১৭ সালের ডিসেম্বর মাসে জেলবন্দি হওয়ার পর থেকে অধিকাংশ সময়টাই অসুস্থতার কারণে ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ বছরের এই রাজনীতিক। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জানুয়ারি মাসে তাঁকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

লালুপ্রসাদের অনুপস্থিতিতে আরজেডি-র ব্যাটন সামলাচ্ছেন পুত্র তেজস্বী যাদব। তেজস্বীর নেতৃত্বে দল বিহারে গত বিধানসভা নির্বাচনে ভালো ফলও করেছে। প্রসঙ্গত, গত ৪০ বছরে এই প্রথমবার রাজ্যে নির্বাচনী প্রচারপর্বে অনুপস্থিত ছিলেন লালুপ্রসাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
One Officer One Car : জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার
জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget