এক্সপ্লোর

Former UP Minister: ৬ বার বিয়ে করতে গিয়ে ফ্যাসাদে প্রাক্তন মন্ত্রী, গুরুতর অভিযোগ আনলেন তৃতীয় স্ত্রী

মন্ত্রীর তৃতীয় স্ত্রী তথা অভিযোগকারিনী নাগমার মতে, তিনি ২৩ জুলাই জানতে পারেন যে চৌধুরি বশির ষষ্ঠবারের জন্য বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন।

লখনউ: দু-তিন বার নয়, প্রায় ৬ বার  প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন তাঁরই তৃতীয় স্ত্রী। উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী চৌধুরি বশিরের বিরুদ্ধে ছ'বার বিয়ে নিয়ে এফআইআর দায়ের করেছেন নাগমা। পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে আগ্রার মান্টোলা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। চৌধুরী বশিরের বিরুদ্ধে মুসলিম নারী বিবাহ আইন, ২০১৯ এর আওতায় অধিকার সুরক্ষা আইন, ২০১৯ এবং ভারতীয় দন্ডবিধির ৫০৪ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের হয়েছে।

মন্ত্রীর তৃতীয় স্ত্রী তথা অভিযোগকারিনী নাগমার মতে, তিনি ২৩ জুলাই জানতে পারেন যে চৌধুরি বশির ষষ্ঠবারের জন্য বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। এরপরই নাগমা চৌধুরী বশিরের সঙ্গে যোগাযোগ করেন। নাগমার অভিযোগ বশিরকে বারণ করা মাত্র তিনি মারধর করেন তাঁকে। শুধু তাই নয়, তিন তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদও দিয়ে দিয়েছেন। 

প্রাক্তন মন্ত্রী তাঁকে বাড়ি থেকেও বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন নাগমা। এরপরই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন নাগমা। চৌধুরী বশির মায়াবতী সরকারের মন্ত্রী ছিলেন। নাগমা জানান, তিনি ২০১২ সালের নভেম্বরে বশিরকে বিয়ে করেন। নাগমা এবং চৌধুরী বশিরের দুই ছেলেও রয়েছে। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর স্বামী ও ননদ তাঁ কে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। নাগমা অবশেষে আইনি পদক্ষেপ গ্রহণ করেন এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বর্তমানে। নাগমাকে ২০১২ সালে বিয়ে করার পর আরও ২টি বিয়ে করেন বসির। নাগমা পুলিশকে জানিয়েছেন তিনি শেষ মুহুর্তে খবর পান যে তাঁর স্বামী শায়িস্তা নামে এক তরুণীকে ফের বিয়ে করতে চলেছেন। তারপরই তিনি পদক্ষেপ করেন।

নাগমা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যাতে পুলিশের সাহায্যের জন্য অনুরোধ করা হয়। চৌধুরী বশির মায়াবতী সরকারের মন্ত্রী ছিলেন কিন্তু পরে সমাজবাদী পার্টিতে চলে আসেন। যদিও তিনি পরে সমাজবাদী পার্টী ছেড়ে দিয়েছিলেন এবং রাজনীতিতে এখনও কোন দলে রয়েছেন তা জানা যায়নি। 

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget