এক্সপ্লোর

AI Fraud: 'মুম্বই কাস্টমসে আটকে পার্সেল'! পুলিশ, সিবিআই পরিচয়ে লক্ষাধিক টাকার প্রতারণা অধ্যাপককে

Cyber Fraud: ফোনের অপর প্রান্তে থাকা এক ব্য়ক্তি বলেন, এ নিয়ে মুম্বই পুলিশ অধ্য়াপককে জিজ্ঞাসাবাদ করতে চান। অধ্য়াপকের দাবি, সেইমতো, স্কাইপে কথা বলতে রাজি হন অধ্যাপক। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: জালিয়াতির নতুন ফাঁদ। AI বা, Artificial intelligence-এর মাধ্য়মে প্রতারণা! এক অধ্য়াপককে ভয় দেখিয়ে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। বাঁশদ্রোণীর বাসিন্দা, পেশায় অধ্য়াপক এক ব্য়ক্তি, কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন। 

অধ্য়াপকের দাবি, সম্প্রতি তাঁর কাছে একটি ফোন আসে। বলা হয়, ক্য়ুরিয়রে আসা, তাঁর একটি পার্সেল মুম্বই কাস্টমসে আটকে রয়েছে। ফোনের অপর প্রান্তে থাকা এক ব্য়ক্তি বলেন, এ নিয়ে মুম্বই পুলিশ অধ্য়াপককে জিজ্ঞাসাবাদ করতে চান। অধ্য়াপকের দাবি, সেইমতো, স্কাইপে কথা বলতে রাজি হন তিনি। 

প্রথমে মুম্বই পুলিশে কর্মরত বলে পরিচয় দিয়ে এক ব্য়ক্তি তাঁর সঙ্গে কথা বলেন। সেই ব্য়ক্তি বলেন, অধ্য়াপকের নামে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। বিষয়টি আরও বিশ্বাসযোগ্য় করতে, স্কাইপে আরেকজন আসেন।
তিনি নিজেকে সিবিআইয়ের আধিকারিক পরিচয় দেন। 

শুধু তাই নয়, সেই অফিসার নিজেকে বিশ্বাসযোগ্য় প্রমাণ করাতে, একটি ইউটিউব লিঙ্ক দেন। যেখানে, সিবিআই অফিসারের নাম, পরিচয়, ব্য়াচ নম্বর সব ডিটেলসে লেখা।  সেই সিবিআইয়ের আধিকারিক বলেন, অধ্য়াপকের নামে খোদ সুপ্রিম কোর্টের অ্য়ারেস্ট ওয়ারেন্ট আছে। যে কোনও মুহূর্তে অধ্য়াপককে অ্য়ারেস্ট করা হতে পারে। 

এতে ভয় পেয়ে যান অধ্য়াপক। অভিযোগ, সেই সুযোগে, তাঁর থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এর পরই বিষয়টি নিয়ে বাড়িতে জানান অধ্য়াপক। জানান বাঁশদ্রোণী থানায়। অভিযোগ জানান হায়দরাবাদের লোকাল থানা ও সাইবার ক্রাইম শাখায়। হায়দরাবাদ পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে জানা যায়, পুরোটাই জালিয়াতি। 

AI বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের মাধ্য়মে লিপ সিঙ্ক করে প্রতারণা করা হয়েছে।  অর্থাৎ, এক জনের মুখের কথা, আরেক জনের মুখে বসিয়ে ভয় দেখানো হয়েছে অধ্য়াপককে। এ ক্ষেত্রে সত্য়িকারের কোনও এক সিবিআই অফিসারের ভিডিও বেছে নিয়ে, তাঁর মুখে অন্য়ের কথা বসিয়ে, প্রতারণার ফাঁদ পেতেছিল অভিযুক্তরা।

বর্তমানে হায়দরাবাদ পুলিশ অভিযোগের তদন্ত করছে। কিন্তু আতঙ্কের কথা ভুলতে পারছেন না অধ্য়াপক ও তাঁর পরিবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget