এক্সপ্লোর

Asia's richest Man: মুকেশ অম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তি হতে পারেন গৌতম আদানি!

বিগত ১ বছরে আদানি গোষ্ঠীর উল্কার মতো উত্থান হয়েছে। বিশেষ করে, কোভিড-১৯ অতিমারী কালে, আদানি গোষ্ঠীর প্রায় সবকটি সংস্থার শেয়ার ফুলেফেঁপে উঠেছে। 

মুম্বই: খুব শীঘ্রই এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে মুকেশ অম্বানিকে সিংহাসনচ্যূত করতে পারেন গৌতম আদানি। অন্তত এমন একটা সম্ভাবনার কথা উঠে আসছে। 

বলা হচ্ছে, আদানি গোষ্ঠীর শেয়ারের মূল্য যদি এভাবেই বাড়তে থাকে, তাহলে, অদূর ভবিষ্যতে মুকেশ অম্বানিকে টপকে শুধু দেশের নয়, একেবারে এশিয়ার ধনীতম ব্যক্তি হতে পারেন গৌতম আদানি।

বুধবারের হিসেব অনুযায়ী, ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইন্ডেক্সে বিশ্বে ১৫তম স্থানে রয়েছেন আদানি। তাঁর সম্পত্তির মোট মূল্য ৬৮.৪ বিলিয়ন মার্কিন ডলার। ঠিক তার ওরপেই রয়েছেন অম্বানি। তাঁর সম্পত্তির মোট মূল্য ৭৫.৮ বিলিয়ন মার্কিন ডলার।

বর্তমানে, এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন রিলায়েন্স কর্ণধার। কিন্তু, বিগত ১ বছরে আদানি গোষ্ঠীর উল্কার মতো উত্থান হয়েছে। বিশেষ করে, কোভিড-১৯ অতিমারী কালে, আদানি গোষ্ঠীর প্রায় সবকটি সংস্থার শেয়ার ফুলেফেঁপে উঠেছে। 

২০২০ সালের মে মাস থেকে আদানি এন্টারপ্রাইজের শেয়ার মূল্য ৮০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, আদানি ট্রান্সমিশনের শেয়ার মূল্য বৃদ্ধি ৭০০ শতাংশ, আদানি টোটাল গ্যাসের শেয়ার মূল্য বৃদ্ধি ১১০০ শতাংশ, আদানি গ্রিন এনার্জির শেয়ার মূল্য বৃদ্ধি ৪০০ শতাংশ, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন লিমিটেডের শেয়ার মূল্য বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ এবং আদানি পাওয়ারের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে তিনগুণ। 

২০২১ সালের গোড়া থেকে এই প্রথম পাঁচ মাসে গৌতম আদানির সম্পত্তি দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৬৮.৪ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, চলতি বছর ৯৪৫ মিলিয়ন মার্কিন ডলার লোকসান হয়েছে মুকেশ অম্বানির। 

চলতি বছর বিশ্বে আদানির চেয়ে বেশি সম্পত্তি করেছেন একজনই। তিনি ফরাসি ধনকুবের বার্নার্ড আরনোল। তিনি বিশ্বের সর্ববৃহৎ লাক্সারি পণ্য প্রস্তুতকারী সংস্থা মোয়ে এনসি লুই ভুইতোঁর চেয়ারম্যান। 

আদানির এই প্রতিপত্তি এমন একটা সময়ে এসেছে, যখন দেশ অতিমারীর ধাক্কায় জর্জরিত। কোভিড-১৯ এর ফলে, ভারতীয়রা ৬৬ হাজার কোটি টাকার খুইয়েছেন। কারণ,এই করোনাকালে চিকিৎসা বাবদ খরচ ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার ওপর রয়েছে সার্বিক মুদ্রাস্ফীতি, জ্বালানি মূল্যবৃদ্ধি, আয় হ্রাস পাওয়া। 

পরিসংখ্যান বলছে, এপ্রিল মাসেই বেকারত্বের হার ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৭০ লক্ষ চাকরি ছাঁটাই ঘটেছে এইমাসে, যা গত চার মাসের নিরিখে সর্বাধিক। এছাড়া, পাইকারি মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ১০.৫ শতাংশ। পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে বেড়েছে ২০.৬ ও ২২.৫ শতাংশ। 



সেরা শিরোনাম

Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget