এক্সপ্লোর

Godhra Train Coach Burning:১৯ বছর পর পুলিশের জালে গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল অভিযুক্ত

গুজরাতে গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ বছর পর পুলিশের জালে  মূল অভিযুক্ত রফিক হুসেন ভাটুক।

 

আমদাবাদ: গুজরাতে গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ বছর পুলিশের জালে  মূল অভিযুক্ত রফিক হুসেন ভাটুক। তাকে গোধরা শহর থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  
২০০২-এর ২৭ ফেব্রুয়ারি গুজরাতের পাঁচমহল জেলার গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের একটি কোচে আগুণ ধরিয়ে দেয় একদল দুষ্কৃতী। অগ্নিকাণ্ডে ৫৯ জন করসেবকের মৃত্যু হয়েছিল। 
পুরো ষড়যন্ত্রে অভিযুক্তদের যে কোর গ্রুপ ছিল, ভাটুক তার সঙ্গে যুক্ত ছিল। পাঁচমহলের পুলিশ সুপার লীনা পাটিল এ কথা জানিয়েছেন। 
গোপন সূত্রে খবর পেয়ে গোধরা পুলিশের একটি দল রবিবার রাতে স্টেশন সংলগ্ন সিগন্যাল ফালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫১ বছরের ভাটুককে ধরে ফেলে বলেও পাটিল জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গত ১৯ বছর ধরে ফেরার ছিল ভাটুক। 

পাটিল জানিয়েছেন, ভাটুকের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি, জনতাতে উস্কানি ও ট্রেনের কোচ জ্বালানোর জন্যে কেরোসিনের বন্দোবস্ত করার মতো অভিযোগ রয়েছে। 
ঘটনার তদন্ত চলাকালে ভাটুকের নাম সামনে আসে। কিন্তু সে দিল্লি পালিয়ে যায়। এসপি জানিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে বেশিরভাগ সময়ই ভাটুক দিল্লিতেই কাটিয়েছে। সেখানে রেল স্টেশন ও নির্মাণ স্থলে শ্রমিক হিসেবে কাজ করত। ঠেলাতে করে জিনিসপত্রও বিক্রি করত। 
পাটিল জানিয়েছেন, সম্প্রতি জানা গিয়েছিল, ভাটুক তার বাড়ি বদলেছে। বেশ কয়েকবারই তাকে ধরার চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়। শেষপর্যন্ত পুলিশের দল তাকে ধরার ক্ষেত্রে সাফল্য পেয়েছে। পাটিল আরও বলেছেন, তদন্তের জন্য এবার ভাটুককে তাঁরা গোধরা পুলিশের হাতে তুলে দেবেন। 

পাটিল জানিয়েছেন, পুলিশের চোখে ধুলো দিতে ভাটুক সম্প্রতি তার পরিবারকে সুলতান ফালিয়া এলাকা থেকে সিগল্যাল ফালিয়ায় সরিয়ে আনে।

এসপি বলেছেন, আমরা জানতে পারি, সম্প্রতি সে বাড়ি পাল্টেছে এবং অতীতেও বাড়িতে এসেছে। কিন্তু দু-একদিন থেকেই সে চলে যেত। এজন্য তাকে ধরা সম্ভব হয়নি।

এসপি আরও বলেছেন, এখনও কমপক্ষে তিন অভিযুক্ত সেলিম ইব্রাহিম বাদম ওরফে পানওয়ালা, শৌকত চরখা ও আব্দুলমজিদ ইউসুফ মিথা এখনও ফেরার। ওই তিনজন পাকিস্তানে পালিয়ে গিয়েছে বলে মনে করা হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget