এক্সপ্লোর

Hardik Patel : "গোটা বিশ্বের গর্ব মোদি", গুজরাত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন হার্দিক প্যাটেল

Hardik Patel Joins BJP : আজই সকালের দিকে হার্দিক জানান, তিনি কাজ করার জন্য বিজেপিতে যোগ দিতে চলেছেন

গাঁধীনগর : গত মাসেই কংগ্রেস (Congress) ত্যাগ করেছিলেন। গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujrat Assembly Election) আগে দলবদল হার্দিক প্যাটেলের (Hardik Patel)। এবার বিজেপিতে যোগ দিলেন পতিদার আন্দোলনের নেতা । দলের গুজরাত রাজ্যের সভাপতি সি আর পাতিলের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।

আজই সকালের দিকে হার্দিক জানান, তিনি কাজ করার জন্য বিজেপিতে যোগ দিতে চলেছেন। বলেন, আজ আমি একটা নতুন অধ্যায় শুরু করছি। একজন সৈনিক হিসেবে কাজ করব। আমি কোনওদিনই কোনও পদের দাবি জানাইনি কারও কাছে। কাজ করার জন্যই বিজেপিতে যোগ দিচ্ছি।

আরও পড়ুন ; নেতারা শুধু মোবাইলেই মগ্ন! রাহুলের বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস ছাড়লেন হার্দিক

তাঁর সংযোজন, দেশজুড়ে যে উন্নয়নষজ্ঞ চলছে, তা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে। তাতে আমিও সামিল হওয়ার সিদ্ধান্ত নিই। গোটা বিশ্বের গর্ব প্রধানমন্ত্রী।    

কংগ্রেস-ত্যাগ-

সম্প্রতি কংগ্রেসের (Congress) হাত ছাড়েন হার্দিক পটেল (Hardik Patel)। শুধু দলত্যাগই নয়, যে রাহুল গাঁধীর (Rahul Gandhi) হাত ধরে কংগ্রেসে যোগদান করেছিলেন, বিদায়বেলায় তাঁকেই তীব্র কটাক্ষ করেন গুজরাতের পতিদার আন্দোলনের নেতা। সনিয়া গাঁধীকে লেখা পদত্যাগপত্রে হার্দিক লেখেন, 'কংগ্রেস নেতৃত্ব মোবাইল ফোনে মুখ গুঁজে থাকতেই ব্যস্ত। আর গুজরাতের কংগ্রেস নেতারা তাঁদের মুখে চিকেন স্যান্ডউইচের জোগান দিতে।'

তবে দলের অন্দরের সমস্যার জেরে নয়, বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) আগে নিজের স্বার্থসিদ্ধি করতে, রীতিমতো পরিকল্পনা মাফিক হার্দিক এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করে কংগ্রেস। এমনকি সনিয়াকে লেখা হার্দিকের পদত্যাগপত্রের ছত্রে ছত্রে বিজেপি-রই বুলি প্রতিফলিত হয়েছে বলে দাবি করেন দলের নেতারা। এতে অবশ্য অবাক হননি কেউই। কারণ, তলে তলে হার্দিক বেশ কিছু দিন ধরেই বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন, এমনটা তাঁদের কানে এসে পৌঁছচ্ছিল বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget