এক্সপ্লোর

Gujrat's New Chief Minister : গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে কালই শপথ, কে এই ভূপেন্দ্র পটেল ?

গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেল। আগামীকালই তিনি শপথ নেবেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্য বিজেপির প্রধান সি আর পাতিল।

গাঁধীনগর : গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেল। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকালই তিনি শপথ নেবেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্য বিজেপির প্রধান সি আর পাতিল। এর পর থেকেই চর্চায় উঠে এসেছে গুজরাতের হবু মুখ্যমন্ত্রী। জেনে নেওয়া যাক কে এই ভূপেন্দ্র পটেল।

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পটেলের বিশ্বস্ত রাজনীতিক এই ভূপেন্দ্র পটেল। ঘাটলোদিয়া আসন থেকে ২০১৭ সালে ভোটে দাঁড়িয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। কংগ্রেস প্রার্থী শশীকান্ত পটেলকে ১ লক্ষর বেশি ভোটে হারিয়েছিলেন তিনি। 

অতীতে আমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন ভূপেন্দ্র পটেল। এছাড়া আমেদাবাদ পুর নিগমের স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে ছিলেন তিনি। আমেদাবাদ সরকারি পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তাঁর। ২০১৭-র ভোটে দাঁড়ানোর সময় সম্পত্তির পরিমাণ ৫ কোটি টাকা বেশি বলে কমিশনকে জানিয়েছিলেন তিনি।

পটেল বা পতিদার সম্প্রদায়ের প্রতিনিধি ভূপেন্দ্র। গুজরাতে আগামী বছরের বিধানসভা ভোটের আগে যে সম্প্রদায়কে তুষ্ট রাখতে চাইছে বিজেপি। সেদিকে লক্ষ্য রেখেই এই মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র পটেলের নাম ঘোষণায় অনেকেই অবাক হয়েছেন। কারণ, বিজয় রূপানির ইস্তফার পর যে নামগুলি জল্পনার মধ্যে ছিল তাতে ছিলেন না ভূপেন্দ্র।

উল্লেখ্য, গুজরাতে অপ্রত্যাশিত রাজনৈতিক ঘটনাক্রমে শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে হঠাৎই ইস্তফা দেন বিজয় রূপানি। গতকাল তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন রাজ্যপাল দেবব্রত আচার্যর কাছে। ইস্তফা দেওয়ার পর বিজয় রূপানি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওযার জন্য তিনি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছেন।

রূপানি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ২০১৬-র ৭ অগাস্ট। ২০১৭-র বিধানসভা নির্বাচনে তিনি রাজকোট পশ্চিম আসন থেকে কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাজ্যগুরুকে হারিয়েছিলেন। ২০১৭-র ২২ ডিসেম্বর বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget