এক্সপ্লোর

Supreme Court on Wife's Property : 'স্ত্রীধনে' নিয়ন্ত্রণ থাকা উচিত নয় স্বামীর, বলছে সুপ্রিম কোর্ট

Family Court: এই ঘটনায় ২০১১ সালে পারিবারিক আদালত বলেছিল যে, ওই ব্যক্তি ও তাঁর মা প্রকৃত অর্থেই আবেদনকারীর সোনার গয়না নিয়ে তার অপব্যবহার করেছেন।

নয়াদিল্লি : স্ত্রীর সম্পত্তি বা 'স্ত্রীধনে' কোনও নিয়ন্ত্রণ থাকা উচিত নয় স্বামীর। দুঃসময়ে তা ব্যবহার করতে পারেন কোনও ব্যক্তি, কিন্তু স্ত্রীকে তা ফিরিয়ে দেওয়াটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। শুক্রবার এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ শোনাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি শীর্ষ আদালত ওই মামলায় যুক্ত ব্যক্তিকে নির্দেশ দেন, তিনি যেন আবেদনকারী মহিলাকে তাঁর ক্ষতি হয়ে যাওয়া সোনার জন্য ২৫ লাখ টাকা দেন। মহিলা দাবি করেছিলেন, বিয়ের সময় বাপের বাড়ির তরফ থেকে তাঁকে সোনার গয়না দেওয়া হয়েছিল। বিয়ের পর স্বামীকে ২ লাখ টাকার চেকও দিয়েছিলেন তাঁর বাবা।

ওই মহিলার বক্তব্য অনুযায়ী, তাঁদের বিয়ের প্রথম রাতেই তাঁর সমস্ত অলঙ্কার নিজের হেফাজতে নিয়ে নেন স্বামী। সেই গয়না নিরাপদে রাখার কথা বলে তাঁর শাশুড়ির হাতে তুলে দেন। মহিলার অভিযোগ, পুরনো ধার-দেনা শোধ করতে গিয়ে তাঁর গয়নার অপব্যবহার করা হয়েছে স্বামী ও শাশুড়ির তরফে।

এই ঘটনায় ২০১১ সালে পারিবারিক আদালত বলেছিল যে, ওই ব্যক্তি ও তাঁর মা প্রকৃত অর্থেই আবেদনকারীর সোনার গয়না নিয়ে তার অপব্যবহার করেছেন। ওই মহিলাকে সেই ক্ষতি পুষিয়ে দিতে হবে। এরপর কেরল হাইকোর্ট পারিবারিক আদালতের সেই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে বলে, ওই ব্যক্তি ও তাঁর মা যে তাঁর গয়নার অপব্যবহার করেছেন তা প্রমাণ করতে সক্ষম হননি মহিলা। 

হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান মহিলা। শীর্ষ আদালতে সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়ে দেয়, 'স্ত্রীধন' স্বামী ও স্ত্রীর যৌথ সম্পত্তি নয়। ওই সম্পত্তির উপর স্বামীর কোনও অধিকার নেই। বা, তিনি এর মালিক হিসাবে নিজেকে দাবি করতে পারেন না। বিয়ের আগে কোনও মহিলাকে দেওয়া সম্পত্তি বা বিয়ের সময় বা বিদায়ের সময়ে দেওয়া জিনিস তাঁর স্ত্রীধন সম্পত্তি। এটা একদম তাঁর নিজস্ব সম্পত্তি। যা তিনি নিজের আনন্দের জন্যই ব্যবহার করতে পারেন।

বেঞ্চ আরও বলেছে, স্ত্রীধন সম্পত্তিতে কোনও নিয়ন্ত্রণ থাকা উচিত নয় স্বামীর। তিনি এটা দুঃসময়ে ব্যবহার করতে পারেন, কিন্তু তবুও তাঁর স্ত্রীর কাছে একই জিনিস বা এর মূল্য ফিরিয়ে দেওয়ার নৈতিক বাধ্যবাধকতা রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget