এক্সপ্লোর

IIT-Bombay Student Suicide: জাতপাতের বৈষম্য সেরা প্রতিষ্ঠানেও! IIT বম্বে-তে রহস্যমৃত্যু পড়ুয়ার, কাঠগড়ায় কর্তৃপক্ষ

IIT Bombay: রবিবার বিকেলে আইআইটি বম্বের পওয়াই ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে। সাততলা থেকে ঝাঁপ দিয়ে ১৮ বছর বয়সি দর্শন সোলাঙ্কি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ।

মুম্বই: সামাজিক বাধাবিপত্তি পেরিয়ে উচ্চশিক্ষিত স্বপ্ন দেখেছিলেন রোহিত ভেমুলা (Rohith Vemula)। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের অন্দরেই চরম পরিণতি অপেক্ষা করছিল তাঁর জন্য। শেষ মেশ ২৬ বছরের তরতাজা যুবক শেষ করে দেন নিজেকে। সাত বছর আগে অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। এ বার পড়শি রাজ্য মহারাষ্ট্রে মর্মান্তিক পরিণতি হল এক তরুণের। যে সে শিক্ষা প্রতিষ্ঠান নয়, আইআইটি বম্বে ক্যাম্পাসে ১৮ বছরের এক পড়ুয়ার মৃত্যুর খবরে শোরগোল পড়ে গিয়েছে বাণিজ্যনগরীতে। তাঁর মৃত্যুতেও উঠে আসছে জাতপাত নিয়ে বৈষম্যের অভিযোগ (IIT-Bombay Student Suicide)।

মহারাষ্ট্রে মর্মান্তিক পরিণতি হল এক তরুণের

রবিবার বিকেলে আইআইটি বম্বের (IIT Bombay) পওয়াই ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে। সাততলা থেকে ঝাঁপ দিয়ে ১৮ বছর বয়সি দর্শন সোলাঙ্কি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। দর্শন আদতে গুজরাতের ছেলে, বিটেক পড়ছিলেন। মাস তিনেক আগে আইআইটি বম্বে-তে ভর্তি হন। শনিবাই প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে দর্শনের সবপাঠীদের দাবি, ক্যাম্পাসে তফসিলি পড়ুয়াদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়, যা কিনা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে দর্শনকে।

দর্শনের লেখা কোনও সুইসাইড নোট যদিও উদ্ধার হয়নি। আপাতত দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। পড়শানো নিয়ে দর্শনের উপর অত্যধিক চাপ ছিল কিনা, একেবারে খাদের কিনারায় পৌঁছে গিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর শুভাশিস চৌধুরী পড়ুয়াদের উদ্দেশে লিখিত বিবৃতিতে প্রকাশ করে জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে প্রথম বর্ষের এক পড়ুয়াকে মর্মান্তিক দুর্ঘটনায় হারানোর কথা জানাতে হচ্ছে। পওয়াই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ওই পড়ুয়ার মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আসছেন। ওই পড়ুয়ার মৃত্যুতে শোকগ্রস্ত আমি। কামনা করি, এই মারাত্মক ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি সঞ্চয় করুক ওঁর পরিবার’।

আরও পড়ুন: S Abdul Nazeer: রামমন্দির, তিন তালাকের রায় দিয়েছেন, অবসরের ছ’সপ্তাহ পরই ‘উন্নতি’! প্রাক্তন বিচারপতিকে রাজ্যপাল করায় প্রশ্ন

আইআইটি বম্বে-র অম্বেডকর পেরিয়ার ফুলে স্টাডি সার্কল ট্যুইটারে মারাত্মক অভিযোগ করেছে যদিও। তাদের বক্তব্য, ’১৮ বছর বয়সি দলিত পড়ুয়া, দর্শন সোলাঙ্কির মৃত্যুতে শোকগ্রস্ত আমরা। তিন মাস আগে বিটেক পড়তে ভর্তি হয়েছিলেন। আমাদের বুঝতে হবে যে, এটা কোনও ব্যক্তিগত বা একজন ব্যক্তিকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা নয়, বরং প্রাতিষ্ঠানিক হত্যা’।

রোহিত ভেমুলার মৃত্যুর পরও একাধিক ঘটনা

দর্শনের রহস্য মৃত্যু ঘিরে এখনও তদন্ত চলছে। তবে রোহিত ভেমুলার মৃত্যুর পর থেকে একাধিক বার এমন ঘটনা সামনে এসেছে। সোমবারই অন্ধ্রপ্রদেশের আইআইটি আরকে ভ্যালিতে ২২ বছরের এক পড়়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। হস্টেলের ঘর থেকে দেহ উদ্ধার হয় অখিলার। মেয়েটি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে পাঠরত ছিলেন। তাঁর বাবা কুয়েতে শ্রমিকের কাজ করেন। অখিলার লেখা কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কোন পরিস্থিতিতে এমন পদক্ষেপ করলেন তিনি, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা

ভিডিও

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর
ED Investigation: জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিত পেশ
Chok Bhanga 6ta | বহরমপুরে পুলকারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৪ খুদে পড়ুয়া সহ ৫জন | ABP ANANDA
TMC MLA: জাল নোট মামলায়, আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, কী অভিযোগ ?
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget