এক্সপ্লোর

Narendra Modi: সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই লক্ষ্য, দুর্নীতির রুখতে দাওয়াই মোদির

Narendra Modi Updates: এ দিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মোদি।

আমদাবাদ: দুর্নীতি রুখতে মানুষের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে। তাঁর যুক্তি, সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা সরাসরি পৌঁছালে দুর্নীতির প্রশ্ন উঠবে না। এ ব্যাপারে রাজ সরকারগুলিকে সাহায্য করছে কেন্দ্র। গুজরাতের রাজকোটের একটি জনসভায় এমনই মন্তব্য করলেন মোদি।

মোদিকে পাল্টা ডেরেকের

তাতে মোদিকে একহাত নিয়েছেন তৃণমূল (TMC) সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। মোদির উদ্দেশে তাঁর প্রশ্ন, '২০২২-এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহহীনদের বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি। শহরাঞ্চলে ১ কোটি ২০ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিলেও, সাত বছরে তার অর্ধেক হয়েছে। সপ্তাহান্তে আপনি নিজের রাজ্য সফরে ব্যস্ত থাকুন। কিন্তু আমাদের বলুন, ২০২২-এর প্রতিশ্রুতি কি ২০২৯-এ পূরণ হবে?'

আরও পড়ুন: PM Modi: ‘এমন কিছু করিনি, যাতে লজ্জায় মাথা ঝুঁকে যায়’, রাজকোটের র‍্যালি থেকে জানালেন মোদি

এ দিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মোদি। বলেন, "এই আট বছরে ভুলবশতও এমন কিছু করিনি বা করতে দিইনি, যার জেরে দেশের নাগরিকদের মাথা নোয়াতে হয়েছে। এই আট বছরে আমরা গরিবের সেবা, সুশাসন আর গরিবকল্যাণকে সর্বোচ্চ মেনে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস। দেশের উন্নয়নকে নতুন গতি দিয়েছে।"

৩০ মে, সোমবার দ্বিতীয় মোদি সরকারের তৃতীয় বর্ষপূর্তি। সে দিন দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিজেপি। তার আগে শনিবার কেন্দ্রের সরকার গরিব ও মধ্যবিত্তের জন্য নিরন্তর কাজ করে চলেছে বলে দাবি করলেন তিনি, যা নিয়ে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা। মোদিকে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ মোদিকে মনে করিয়ে দিয়েছেন তাঁরা। 

গুজরাতে ঢালাও দাবি মোদির

এ দিন দুর্নীতি থেকে স্বজনপোষণ, একাধিক ইস্যুতে ঘুরিয়ে বিরোধীদের খোঁচা দিতেও ছাড়েননি মোদি। একইসঙ্গে দাবি করেন, রাজ্য সরকারগুলিকেও যথা সম্ভব সাহায্য করেছে কেন্দ্র। 

সেরা শিরোনাম

Jimmy Tata: TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে
TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Sonia Gandhi's Memoir : একাধিক রেকর্ড গড়ল সোনিয়া গান্ধীর 'Belonging', এক সপ্তাহেরও কম সময়ে কত কপি বই বিক্রি ?
একাধিক রেকর্ড গড়ল সোনিয়া গান্ধীর 'Belonging', এক সপ্তাহেরও কম সময়ে কত কপি বই বিক্রি ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget