এক্সপ্লোর

Gulmarg: স্থানীয়দের সঙ্গে নিয়ে গুলমার্গে শিবমন্দির সংস্কার সেনার

১৯৭৪ সালে বলিউডের সিনেমা 'আপ কী কসম'র বহুল প্রচলিত গান 'জয় জয় শিবশঙ্কর' গানটির চিত্রায়ন হয়েছিল গুলমার্গের শিবমন্দিরটিতেই

গুলমার্গ (জম্মু ও কাশ্মীর) : স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ শুরু করেছিল সেনাবাহিনী। আর পরিণতির দিনে যেন একটুকরো ভারতের কোলাজ দেখল গুলমার্গ। কাশ্মীরের প্রখ্যাত এক শিব মন্দির সংস্কারের পর নতুন করে খোলা হল। আর সেই উদ্বোধন অনুষ্ঠানে সেনা ও স্থানীয়দের পাশাপাশি হাজির হলেন গুলমার্গের জামা মসজিদের ইমাম, গুরুদোয়ারা শিখ সন্ত ও ক্রিশ্চান পাদরি।

শ্বেতশুভ্র বরফের কোলে দেবাদিদেবের আবাস দীর্ঘদিনের। মন্দিরটির সঙ্গে পরিচয় রয়েছে গোটা ভারতবাসীরই। ১৯৭৪ সালে বলিউডের সিনেমা 'আপ কী কসম'র বহুল প্রচলিত গান 'জয় জয় শিবশঙ্কর' গানটির চিত্রায়ন হয়েছিল গুলমার্গের শিবমন্দিরটিতেই। ১৯১৫ সালে জম্মু ও কাশ্মীরের মহারাজ হরি সিংহের স্ত্রী তথা মহারাণী বাঈ সিসোদিয়া মন্দিরটিকে গড়ে তুলেছিলেন। কিন্তু সময়ের স্রোতে ক্রমশ ভঙ্গুর হয়ে গিয়েছিল কাঠামো। তাই স্থানীয়দের মন্দির সংস্কারের দাবির ভিত্তিতে এগিয়ে আসে সেনাবাহিনী। দীর্ঘদিন ধরেই মন্দিরটিতে কোনও সংস্কার না হওয়ায় তার সংস্কারে নেমে কার্যত ভোলবদলের রাস্তা ধরতে হয়। শেষমেশ যা সম্পূর্ণ হয়েছে।

একদিকে যেমন হিন্দুদের দেবতার আবাস সংস্কারের খুশিতে মুসলিম, শিখ, ক্রিশ্চান সকলেই জড়ো হয়ে ছোট্ট একটুকরো ভারতের কোলাজ তুলে ধরেছেন, তেমনই মন্দিরটি সংস্কার হওয়ার ফলে নতুন আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। গুলমার্গের স্থানীয়দের প্রত্যাশা, উদ্ধূত করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে নতুন রূপে মন্দিরটি দেখার টানে ফের প্রচুর পর্যটকদের ভিড় জমাবেন। তবে আপাতত তাঁরা তাদের পছন্দের মন্দিরটিকে ফের আগের হালে দেখতে পেয়ে দারুণ খুশি।

সেনাবাহিনীর পক্ষে মন্দির উদ্বোধনে হাজির থাকা ১৬১ রামপুর ব্রিগেডের কমান্ডার বিএস ফোগাট বলেছেন, 'শুধু ভারতীয়রাই নয়, প্রচুর সংখ্যায় বিদেশিরাও এই মন্দির দেখতে ছুটে আসেন। তাই স্থানীয়রা মন্দির সংস্কারের কথা জানান। স্থানীয় পুলিশ-প্রশাসনের সাহায্য নিয়ে তারপর আমরা কাজ শুরু করি।'

গুলমার্গের জামা মসজিদের ইমাম মৌলভি মহম্মদ ইয়াসিন বলেছেন, 'কাশ্মীরের সাম্প্রদায়িক ঐতিহ্য ও ভাতৃত্বের মেলবন্ধনের এক নিদর্শন বহন করে এই শিব মন্দিরটি। তাই আমাদের সবার কাছে আজ খুশির দিন।'

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget