এক্সপ্লোর

India China Disengagement: ২ বছরব্যাপী সংঘাত, ১৬তম বৈঠকে গলল বরফ! লাদাখের গোগরা থেকে সেনা সরাচ্ছে ভারত-চিন

India-China Conflict: দুই দেশের সেনার মধ্যে ১৬তম বৈঠকে এ নিয়ে সায় মিলেছে। বৃহস্পতিবার যৌথ বিবৃতি প্রকাশ করে জানাল দুই দেশ। 

নয়াদিল্লি: বিগত দু’বচর ধরে লাদাখে সংঘাত চলছে দুই দেশের মধ্যে। দফায় দফায় বৈঠকে সেই নিয়ে বরফ গলার ইঙ্গিত মিলল (India China Disengagement)। লাদাখের গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা (Gogra-Hot Springs) থেকে সেনা সরাতে রাজি হল ভারত-চিন, দুই দেশই (India China Conflict)। দুই দেশের সেনার মধ্যে ১৬তম বৈঠকে এ নিয়ে সায় মিলেছে। বৃহস্পতিবার যৌথ বিবৃতি প্রকাশ করে জানাল দুই দেশ। 

লাদাখের গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে সেনা সরাতে রাজি হল ভারত-চিন

এ দিন যৌথ বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘২০২২-এর ৮ সেপ্টেম্বর ১৬তম বৈঠকে ঐক্যমতে পৌঁছতে পেরেছেন ভারত এবং চিনের সেনা কমান্ডারারা। সর্বসম্মতিতে গৃহীত পিরকল্পনা অনুযায়ী, পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা (পেট্রোলিং পয়েন্ট-15) থেকে সেনা সরানোর কাজ শুরু হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত’।

গত ১৭ জুলাই দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে ১৬তম বৈঠক হয়। সেখানেই দু’পক্ষ সেনা সরাতে রাজি হয় বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহেই উজবেকিস্তানে চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে মুখোমুখি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে এই সিদ্ধান্তে স্বস্তি কূটনৈতিক মহলে। 

আরও পড়ুন: Sheikh Hasina: জয়পুরে নাচের তালে পা মেলালেন হাসিনা, অজমের দরগায় সারলেন জিয়ারত

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের এলাকায় চিনা সেনার ঢুকে পড়া নিয়ে গত দুই বছর ধরে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। ২০২০-র এপ্রিল-মে মাস থেকে লাদাখে টানা মুখোমুখি অবস্থান করছিল দুই দেশের সেনা। ওই বছর জুনে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে চিন ভারতের এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ

তার পর থেকেই সামরিক পর্যায়ে দফায় দফায় বৈঠক চলছিল দুই দেশের মধ্যে। তবে গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে চিন সেনা সরাতে রাজি হলেও,  প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ প্রান্ত নিয়ে এখনও জট খোলা বাকি। লাদাখের বেশ কিছু এলাকায় এখনও চিনা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। আগামী দিনে তাই দুই দেশের মধ্যে আলোচনা চলবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget