এক্সপ্লোর

India Coronavirus Update: উদ্বেগ বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯, ২৮৩

India Coronavirus Update: দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩।

নয়াদিল্লি: চিন্তা বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ (India Corona Update)। গত ২৪ ঘণ্টায় বাড়ল দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন। গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৭৯। অন্যদিকে এক লাফে অনেকটাই বাড়ল দেশের দৈনিক মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। গতকাল দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩৬।  

দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৪৮১, যা গত ৫৩৭ দিনে সর্বনিম্ন।

 

আরও পড়ুন: Pfizer Vaccine : দ্বিতীয় ডোজের ৪ মাসের মাথায় ১০০ শতাংশ কার্যকর ফাইজারের ভ্যাকসিন ?

অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) একদিনে করোনা (Corona Case) আক্রান্ত ৭২০। মৃত্যু হয়েছে ১০ জনের। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা (Kolkata)। একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। কলকাতায় (Kolkata) একদিনে ২১১ জন করোনা সংক্রমিত। জলপাইগুড়িতে (Jalpaiguri) একদিনে ২জনের মৃত্যু, ১০জন আক্রান্ত।

রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ১১ হাজার ১৮০ জন। মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৪০৭। রাজ্যে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ হাজার ৯১৪। সুস্থতার হার ৯৮.৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ১৪ জনের। পজিটিভিটি রেট ২ শতাংশ। 

এদিকে রাজ্যে কোভিড চিকিত্‍সা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। বন্ধ করা হচ্ছে রাজ্যের বেশিরভাগ কোভিড হাসপাতাল ও সেফ হোম।  স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। করোনা রোগীদের জন্য চুক্তিভিত্তিক যে সব স্বেচ্ছাসেবক বা কর্মী নিয়োগ করা হয়েছিল, তাঁদেরও অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি জেলায় দু’একটি সেফ হোম রেখে বাকিগুলিকে বন্ধ করার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget