এক্সপ্লোর

Pfizer Vaccine : দ্বিতীয় ডোজের ৪ মাসের মাথায় ১০০ শতাংশ কার্যকর ফাইজারের ভ্যাকসিন ?

Pfizer Vaccine Update : সংস্থার তরফে জানানো হয়েছে, ২২২৮ জনের ওপর ট্রায়াল চালানো হয়েছিল। যার তথ্য তাদের আমেরিকা ও বিশ্বের অন্যান্য প্রান্তে সম্পূর্ণ অনুমোদন পেতে কাজে আসবে...

ওয়াশিংটন : ১২ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রে একশো শতাংশ কার্যকর তাদের ভ্যাকসিন। সোমবার এমনই দাবি করল ফাইজার ও বায়োএনটেক। দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাসের মধ্যেই এই সুফল পাওয়া যাবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ২২২৮ জনের ওপর ট্রায়াল চালানো হয়েছিল। যার তথ্য তাদের আমেরিকা ও বিশ্বের অন্যান্য প্রান্তে সম্পূর্ণ অনুমোদন পেতে কাজে আসবে। তাছাড়া দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরেও নিরাপত্তাজনিত কোনও সমস্যা দেখা দেয়নি ।

ফাইজারের সিইও অ্যালবার্ট বোর্লা এক বিবৃতিত জানিয়েছেন, যেহেতু গোটা বিশ্বে টিকাকরণের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, অতিরিক্ত এই তথ্য কিশোর-কিশোরীদের ক্ষেত্রে আমাদের ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকরিতা নিয়ে আত্মবিশ্বাস আরও বাড়াবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কিছু কিছু জায়গায় এই বয়সীদের ক্ষেত্রে করোনায় আক্রান্তের হার বাড়ছে। আমরা এই তথ্য FDA ও অন্যান্য নিয়ন্ত্রকদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। 

গত মে মাসেই এই ভ্যাকসিন কিশোর ও কিশোরীদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র পেয়েছিল। এবার এই সংস্থার তরফে সম্পূর্ণ অনুমোদন পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ভ্যাকসিনের সম্প্রতি ১৬ বয়সীদের থেকে সম্পূর্ণ প্রয়োগের ছাড়পত্র রয়েছে। 

এদিকে বিশ্বের গরিব দেশগুলিকে Covid Pill বা করোনা (Covid-19) প্রতিরোধক বড়ি তৈরির অনুমতি দেবে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার (Pfizer)। সম্প্রতি কোম্পানির তরফে এই ঘোষণা করা হয়েছে। তবে ঘোষণা করা হলেও এখনও অনুমোদন পায়নি মার্কিন সংস্থার এই 'ওরাল পিল' বা খাওয়ার বড়ি। 

কোভিডকালে জার্মানির বায়োএনটেকের সঙ্গে কোভিডের টিকা তৈরি করেছে ফাইজার (Pfizer)। কোভিড প্রতিরোধক খাওয়ার বড়ি প্রসঙ্গে কোম্পানি জানিয়েছে, তাদের প্যাক্সোলেভিক নামের বড়ি তৈরির অনুমোদনের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে জেনেরিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি কোনও রয়্যালটি ছাড়াই তাদের বড়ি তৈরি করতে পারবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget