এক্সপ্লোর

India Coronavirus : ভারতে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ, ১ দিনে মৃতের সংখ্যা পাঁচশর উপরেই

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন

নয়াদিল্লি : ভারতে করোনায় দৈনিক সংক্রমণ রইল সাড়ে ৪২ হাজারের ওপরেই। দেশে ফের বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯৮২।  

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৭৬।  করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজার ৭৪৮ জন। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৬২ জনের মৃত্যু হয়েছিল। সেই সংখ্যা গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। বুধবারের হিসেবে একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬২৫। ভারতে করোনায় দৈনিক সংক্রমণ আজও রইল সাড়ে ৪২ হাজারের ওপরেই।

করোনাবিধি কিছুটা শিথিল হতেই  রাজ্যেও ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। মঙ্গলবার সংখ্যাটি ছিল ৭২৯। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ১৫,৩০,৮৫০ জন। ৪ অগাস্টের হিসাবে  রাজ্যে সক্রিয় আক্রান্ত রোগী ১০, ৭৪৫। আগের দিনের তুলনায় যা ২২ জন কম।  কোনওদিন বাড়ছে করোনায় মৃত্যু, কোনওদিন আবার বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কে ভুগছে মানুষ। পাল্লা দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে ভ্যাকসিন বিড়ম্বনার খবরও। 

বুধবারের হিসেবে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,১৮০। পাশাপাশি সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। সরকারি বুলেটিনের হিসেব অনুযায়ী গত ১ দিনে করোনামুক্ত হয়েছেন ৮৩৮ জন। সবমিলিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫,০১, ৯২৫ জন। 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget