এক্সপ্লোর

India Coronavirus Updates : দেশে করোনায় অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে তিন লক্ষ, দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি

দেশে মোট দৈনিক করোনা আক্রান্তর অর্ধেকের বেশি কেরলে। ওই রাজ্যে গত দিনে ১৯,৬৮২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে।

নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে তিন লক্ষ হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা  ৩১,৩৮২। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩১৮।  গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩২,৫৪২।  অর্থাৎ অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ১,৪৭৮। 

দেশে বিগত ৭ দিনের দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা


১৭ সেপ্টেম্বর-৩৫,৬৬২
১৮ সেপ্টেম্বর-৩০,৭৭৩
১৯ সেপ্টেম্বর-৩০,২৫৬
২০ সেপ্টেম্বর-২৬,১১৫
২১ সেপ্টেম্বর-২৬,৯৬৪
২২ সেপ্টেম্বর-৩১,৯২৩
২৩ সেপ্টেম্বর-৩১,৩৮২

অর্থাৎ, পরপর দুই দিন দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৩০ হাজারের বেশিই থাকল। 

দেশে মোট দৈনিক করোনা আক্রান্তর অর্ধেকের বেশি কেরলে। ওই রাজ্যে গত দিনে ১৯,৬৮২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ লক্ষ ৭৯ হাজার ৩১০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৫২। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,১৯১। রাজ্য করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীনের সংখ্যা ১ লক্ষ ৬০ ৪৬।

করোনা অতিমারীর শুরু থেকে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তর সংখ্যা তিন কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার। এরমধ্যে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮। দেশে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ১৬২। এই আক্রান্তরা বর্তমানে চিকিৎসাধীন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,  ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৮৪ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে গতকালই ৭২.২০ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। 

আইসিএমআরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৫৬ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গতকাল ১৫ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। এক্ষেত্রে পজিটিভিটি রেট ৩ শতাংশের কম।

দেশে করোনায় মৃত্যু হার ১.৩৩ শতাংশ। রিকভারি রেট ৯৭.৭৭ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের হার ০.৯০ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে ভারতের স্থান অষ্টম।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget