এক্সপ্লোর

Covid Outbreak in India: পুরোপুরি যায়নি ডেল্টা, আগামী দিনে শিখরে পৌঁছতে পারে সংক্রমণ, বলছেন বিশেষজ্ঞরা

Covid Outbreak in India: মঙ্গলবারই দেশে দৈনিক সংক্রমণ ১ লক্ষ ৬৮ হাজারে গিয়ে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৭ জন করোনা রোগীর।

নয়াদিল্লি: দৈনিক সংক্রমণ (Daily COVID Cases) পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৭০ হাজারের কাছাকাছি। কিন্তু করোনার প্রকোপ থেকে এখনই নিস্তার নেই। বরং আগামী দিনে সংক্রমণ বৃদ্ধি শিখরে গিয়ে ঠেকতে পারে। অতিসংক্রামক ওমিক্রন (COVID Variant Omicron) আক্রান্তের সংখ্যা যে ভাবে বেড়ে চলেছে, তাতে এমনই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোভিড বিধি (COVID Restrictions) পালন এবং সার্বিক টিকাকরণই  (COVID-19 Vaccination)এর থেকে বাঁচার একমাত্র উপায় বলে মত তাঁদের।

মঙ্গলবারই দেশে দৈনিক সংক্রমণ ১ লক্ষ ৬৮ হাজারে গিয়ে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৭ জন করোনা রোগীর। চটজলদি এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া অসম্ভব বলে মনে করছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI)-এর চেয়ারম্যান এনকে আরোরা। তিনি বলেন, ‘‘ভাইরাস কত দ্রুত ছড়িয়ে পড়ছে এবং মানুষ কতটা নিয়ম মেনে চলছেন, তার উপরই সংক্রমণ বৃদ্ধির শিখরে পৌঁছনো নির্ভর করছে। যত বেশি নিয়ম লঙ্ঘন, তত দ্রুত সংক্রমণ বৃদ্ধি। সরকারকেও সার্বিক টিকাকরণে জোর দিতে হবে। রাত্রিকালীন কার্ফু এবং সপ্তাহান্তে কার্ফু ঘোষণা করে লাগাম টানা প্রয়োজন।’’

দেশের তাবড় শিক্ষা প্রতিষ্ঠানেও সম্প্রতি দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ, যার মধ্যে রয়েছে খড়গপুর আইআইটি-র মতো প্রতিষ্ঠানও। সে প্রসঙ্গে আরোরা বলেন, ‘‘খড়গপুর আইআইটি-ই প্রমাণ যে, অত্যন্ত দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। তাতে আগামী দিনে সংক্রমণ বৃদ্ধি শিখরে পৌঁছবে, যা কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।’’

আরও পড়ুন: Makar Sankranti 2022: মকর সংক্রান্তির পুণ্যস্নানে নিষেধাজ্ঞা ওড়িশাতেও, ভক্ত সমাগম ছাড়াই পুজোর নির্দেশ

নতুন বছরের শুরু থেকে যে ভাবে সংক্রমণ বাড়ছে, তাকে করোনার তৃতীয় ঢেউ বলার পক্ষপাতী চিকিৎসক মহল। ওমিক্রনের প্রকোপেই এত দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে দাবি আরোরারও। তিনি জানিয়েছেন, সংক্রমিতদের অধিকাংশই ওমিক্রনে আক্রান্ত। জিনোমিক নজরদারিতে দেখা গিয়েছে, দিল্লি, মুম্বই, পুণের মতো শহরে ৯০ শতাংশ সংক্রমণই ওমিক্রন। মৃদু উপসর্গ, অথচ এক জনের হলে বাকিরাও আক্রান্ত হয়ে পড়ছেন। ওমিক্রনের কারণেই এমনটা ঘটছে বলে মনে করছেন আরোরা।

তবে ডেল্টার তুলনায় ওমিক্রন ততটা মারাত্মক নয় বলে যে দাবি উঠছে, তা নিয়েও সতর্ক করেন আরোরা। তিনি জানিয়েছেন, ডেল্টা কিন্তু একেবারে চলে যায়নি। তামিলনাড়ু এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতের বেশ কিছু জেলায় এখনও ডেল্টার প্রকোপ রয়েছে। তাই সাবধান হওয়া জরুরি বলে মনে করছেন তিনি।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget