এক্সপ্লোর

Makar Sankranti 2022: মকর সংক্রান্তির পুণ্যস্নানে নিষেধাজ্ঞা ওড়িশাতেও, ভক্ত সমাগম ছাড়াই পুজোর নির্দেশ

Makar Sankranti 2022 Odisha govt new rule: উত্তরাখণ্ডের পর ওড়িশাতেও মকর সংক্রান্তির পুণ্যস্নানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা নিয়ে বিতর্ক জারি এখনও। এরই মধ্যে মকর সংক্রান্তির পুণ্যস্নান নিয়ে নয়া বিধি জারি করল ওড়িশা সরকার। উত্তরাখণ্ডের পর ওড়িশাতেও মকর সংক্রান্তির পুণ্যস্নানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওড়িশা সরকারের তরফে জানান হয়েছে, ‘মকর সংক্রান্তি বা পোঙ্গলে কোনওরকম জমায়েত করা যাবে না। আয়োজন করা যাবে না মকর মেলার। ভক্ত সমাগম ছাড়াই হবে পুজোপাঠ। 

এদিকে, উত্তরাখণ্ডের হরিদ্বারে বাতিল হল মকর সংক্রান্তির স্নান। হরিদ্বার জেলা প্রশাসনের তরফে জানান হয়েছে, ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তিতে স্নান করা যাবে না।  হর কি পৌড়িতে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।  নাইট কার্ফু জারি করছে হরিদ্বার প্রশাসন। হরিদ্বার জেলা প্রশাসন ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে ভক্তদের পবিত্র স্নানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। "হর কি পৌড়ি' এলাকায় প্রবেশও সীমিত করা হয়েছে। ১৪ জানুয়ারি রাত ১০ টা থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হবে। " জানিয়েছেন হরিদ্বারের ডিএম বিনয় শঙ্কর পান্ডে।

অন্যদিকে, করোনার বাড়বাড়ন্তের মধ্যেই গঙ্গাসাগর মেলায় যোগ দিতে ভিনরাজ্য থেকে আসছেন পুণ্যার্থীরা। শিয়ালদা, আউট্রাম ঘাট ও বঙ্গবাসী ময়দানে পুণ্যার্থীদের কোভিড পরীক্ষা ও ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে প্রশাসন। কিন্তু সেখান থেকে উঠে আসছে অবাধ বিধিভঙ্গের ছবি। যা দেখে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে করোনা মোকাবিলায় তত্পর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। গঙ্গাসাগর যাওয়ার আগে কাকদ্বীপ, নামখানা পয়েন্টে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের জন্য কাকদ্বীপে তৈরি করা হয়েছে দুটি কোয়ারেন্টিন সেন্টার ও ৩টি সেফ হোম। নামখানাতেও একটি করে কোয়ারেন্টিন সেন্টার ও সেফ হোমের ব্যবস্থা থাকছে। পাশাপাশি, প্রতিটি জেটিঘাটে তৈরি হয়েছে স্যানিটাইজার টানেল। এই টানেল দিয়েই উঠবে হবে ভেসেলে।প্রশাসন সূত্রে খবর, লট এইট থেকে কচুবেড়িয়া পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে ভেসেল চালানো হবে। জেটিঘাটগুলিতে মাস্ক পরা নিয়েও চলছে কড়া নজরদারি।  

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget