এক্সপ্লোর

India Corona Update: দেশে করোনায় দৈনিক সংক্রমণ বাড়ল ৯০ শতাংশ, একদিনে মৃত্যু ২১৪ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১৪ জনের। এর মধ্যে কেরল তাদের পরিসংখ্যানে আগের ৬২ জনের মৃত্যুর তথ্য যোগ করেছে।

নয়াদিল্লি: দেশে করোনায় দৈনিক সংক্রমণ (India Covid Update) এক ধাক্কায় প্রায় ৯০ শতাংশ বাড়ল। করোনায় (Corona Update) দেশে গতকাল যেখানে একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৪, তা লাফিয়ে বেড়ে হয়েছে ২১৪।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৫০।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona Death Troll) মৃত্যু হয়েছে ২১৪ জনের। এর মধ্যে কেরল তাদের পরিসংখ্যানে আগের ৬২ জনের মৃত্যুর তথ্য যোগ করেছে।  গতকাল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৯৬৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৪ হাজার ২৮০।  

বিশ্ব করোনা: বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ৯৭ হাজার ৯৩৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৪৪ লক্ষ ৫৮ হাজার ৪২৩। চিনের সাংহাইয়ে নতুন করে লকডাউন জারি করার পর মৃত্যু হয়েছে একজনের। চিনের সরকারি সূত্রে এ খবর জানানো হয়েছে।  

রাজধানীতে করোনার দাপট: দেশে করোনা (Coronavirua) সংক্রমণের হার স্থিতিশীল। তার মধ্যে হঠাতই রাজধানীতে বাড়তে শুরু করেছে করোনার (Coronavirus) প্রকোপ।গত বৃহস্পতিবার দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ছিল গত ৪০ দিনে সর্বোচ্চ। গত এক সপ্তাহে দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ০.৫ শতাংশ থেকে বেড়ে প্রায় আড়াই শতাংশের কাছে পৌঁছে যায়! যদিও পরে তা কমেছে। কিন্তু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। 

করোনার অতি সংক্রামক নতুন প্রজাতি এক্সই-কে ঘিরে যখন আতঙ্ক বাড়ছে, তখন নতুন উদ্বেগ তৈরি হয়েছে দিল্লির পরিস্থিতি নিয়ে। আর সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, দিল্লিতে যখন করোনা বাড়ছে, তখন কলকাতার বিপদ কতটা?  কারণ এখানেও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সব খুলে গিয়েছে। 

'দিল্লির রেশ ধরে কলকাতাতেও আশঙ্কা থাকছেই' করোনা মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা আইন প্রত্যাহার করে নিয়েছে সরকার। মাস্ক পরা বা হাত স্যানিটাইজ করার অভ্যেসও ছেড়ে দিয়েছেন অনেকে। চিকিৎসকরা বলছেন, দিল্লির রেশ ধরে কলকাতাতেও আশঙ্কা থাকছেই। মাইক্রো বায়োলজিস্ট সৌগত ঘোষ জানান, ' ব্যাপারটা সত্যিই উদ্বেগের। নতুন করে সারা বিশ্বে ছড়াচ্ছে। এখন সব ফ্লাইট খোলা। ফ্রি যাতায়াত চলছে। সেকেন্ড ওয়েভে ডেল্টা, ডেল্টা প্লাসের সময় দিল্লি থেকেই ছড়িয়েছিল। ফলে এখান থেকেও আশঙ্কার জায়গা থাকছে। নববর্ষে সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছে। উদ্বেগ থেকেই যাচ্ছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget