এক্সপ্লোর

BrahMos Supersonic Cruise Missile: শব্দের চেয়েও দ্রুতগামী, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সারল বায়ুসেনা

Indian Air Force: গত এক সপ্তাহ ধরেই যুদ্ধবিমান থেকে ছোড়ার উপযোগী ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের নবতম সংস্করণটির পরীক্ষার কথা শোনা যাচ্ছিল।

নয়াদিল্লি: সুখোই যুদ্ধবিমান থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। নয়া পালক যোগ হল ভারতীয় সেনার (Indian Air Force/IAF) মুকুটে। অভিযানের জন্য ভারতীয় বায়ুসেনা কতটা প্রস্তুত, তা দেখতেই নৌবাহিনীর সহযোগিতায় এই পরীক্ষার আয়োজন করা হয়। তাতে সফল ভাবেই উতরে গেল ভারতীয় বায়ুসেনা। একেবারে নির্ভুল ভাবে ক্ষেপণাস্ত্রটি (BrahMos Supersonic Cruise Missile) লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

দেশের পূর্ব উপকূল থেকে ব্রহ্মোসের সফল পরীক্ষা

মঙ্গলবার দেশের পূর্ব উপকূলে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়। সুখোই যুদ্ধবিমানের অন্তর্ভুক্ত একটি SU30 MKI যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। মাঝ সমুদ্রে নৌবাহিনীর পরিত্যক্ত একটি জাহাজ রাখা ছিলতার জন্য। সরাসরি সেই লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। টুইটারে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্যের কথা তুলে ধরেছে ভারতীয় বায়ুসেনা।

গত এক সপ্তাহ ধরেই যুদ্ধবিমান থেকে ছোড়ার উপযোগী ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের নবতম সংস্করণটির পরীক্ষার কথা শোনা যাচ্ছিল। এটির পাল্লা প্রায় ৮০০ কিলোমিটার বলে জানা গিয়েছে। অর্থাৎ ৮০০ কিলোমিটার দূরে থেকে অবস্থান নির্ণয় করে শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন: Jahangirpuri Violence: শাহের নির্দেশের পরের দিনই দিল্লি হিংসায় ৫ জনের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন আরোপ

দিল্লি সূত্রে খবর, এই ধরনের ক্ষেপণাস্ত্র অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি। সফ্টওয়্যারে সামান্য রদবদলেই একধাক্কায় এর পাল্লা ৫০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। ভারতীয় বায়ুসেনার ৪০টি SU30 MKI যুদ্ধবিমানে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হয়েছে বলে খবর।

শব্দের চেয়েও দ্রুতগামী ব্রহ্মোস

এর আগে, চলতি বছরের ৫ মার্চ ভারতীয় নৌবাহিনী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে। ভারত মহাসাগরে আইএনএস চেন্নাই যুদ্ধজাহাজ থেকে সেটি পরীক্ষা করা হয়। তারও আগে, ২০২১-এর ৮ ডিসেম্বর SU30MK1 থেকে আকাশপথে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি। শুধু সুখোই যুদ্ধবিমানেই নয়, আগামী দিনে বায়ুসেনার হাতে থাকা MIG-29K, তেজস এবং রাফালের সঙ্গেও সংযুক্ত করা হবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র।  

ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগের ফসল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং মাটিতে বসানো লঞ্চপ্যাড থেকে সেটি ছোড়া সম্ভব। শব্দের চেয়েও তিন গুণ বেশি গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget