এক্সপ্লোর

Jahangirpuri Violence: শাহের নির্দেশের পরের দিনই দিল্লি হিংসায় ৫ জনের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন আরোপ

Jahangirpuri violence: দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মঙ্গলবার গুলাম রসুল ওরফে গুল্লি নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এর সাথে সাথে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬

নয়া দিল্লি : দিল্লি হিংসার ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন (NSA) আরোপ করল দিল্লি পুলিশ। এরা সংঘর্ষে ইন্ধন জুগিয়েছিল বলে অভিযোগ। সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জাহাঙ্গীরপুরী হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন দিল্লি পুলিশকে। তার পর আজ অভিযুক্তদের মধ্যে পাঁচ জন- আনসার, সেলিম চিকনা, ইমাম শেখ ওরফে সোনু, দিলশাদ ও আহিদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন আরোপ করা হয়। এদিকে এই হিংসার ঘটনায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মঙ্গলবার গুলাম রসুল ওরফে গুল্লি নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এর সাথে সাথে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬।

কী হয়েছিল সেদিন ?

পুলিশ জানিয়েছে, হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে সেদিন। সংঘর্ষের সময় পাথর-ছোড়া ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। এই ঘটনায় আট পুলিশ কর্মী ছাড়াও একজন স্থানীয় আহত হন। কিছু গাড়িতে আগুন দেওয়া হয়। অন্তত তেমনই জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা করেছে দিল্লি পুলিশ। তাতে ঘটনার পুঙ্খনাপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

এদিকে দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় বাংলা-যোগ মিলেছে। হলদিয়ায় বাড়ি দিল্লিকাণ্ডের মাস্টারমাইন্ড মহম্মদ আনসারের। রাজ মালহোত্র নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল রয়েছে আনসারের। ভুয়ো প্রোফাইল খুলে বন্দুক হাতে ছবি পোস্ট করে সে। দিন পনেরো আগেও হলদিয়ায় গ্রামের বাড়িতে এসেছিল মহম্মদ আনসারের স্ত্রী। এখন কুমারপুর গ্রামের সেই বাড়ি তালাবন্ধ। স্থানীয় সূত্রে খবর, আদতে অসমের বাসিন্দা হলেও শ্বশুরবাড়ির কাছে বাড়ি করেছিল আনসার। স্থানীয় সূত্রে খবর, ছাঁটের ব্যবসা থেকে কয়েকবছরের মধ্যে উল্কার গতিতে উত্থান হয় আনসারের। কোটি টাকার মালিক হয় সে। গত ৪-৫ বছর ধরে দিল্লিতে থাকলেও বছরে এক-দুবার গ্রামের বাড়িতে আসত আনসার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget