এক্সপ্লোর

Iran-Israel Conflict: তেহরান থেকে আর্মেনিয়া হয়ে ভারতে ফিরলেন ১১০ জন ভারতীয় ছাত্র, আটকে বসিরহাটের পড়ুয়া

Iran-Israel News: ইতিমধ্যেই ২ দেশের সংঘর্ষে ইরানে জখম হয়েছেন ৫ ভারতীয় ছাত্র। রণভূমি থেকে মিলবে না সমাধান, বার্তা দিলেন মোদি। মধ্যস্থতায় তৈরি রাশিয়াও।

নয়াদিল্লি: ইরান-ইজরায়েল (Iran-Israel Conflict) সংঘাতের আবহে থেকে দেশে ফেরানো হচ্ছে ভারতীয়দের (Indian Students)। তেহরান থেকে আর্মেনিয়া হয়ে ভারতে ফিরলেন ১১০ জন ভারতীয় ছাত্র। ইতিমধ্যেই ২ দেশের সংঘর্ষে ইরানে জখম হয়েছেন ৫ ভারতীয় ছাত্র। রণভূমি থেকে মিলবে না সমাধান, বার্তা দিলেন মোদি। মধ্যস্থতায় তৈরি রাশিয়াও।

এদিকে, ইরানে যুদ্ধ পরিস্থিতি, আটকে বসিরহাটের পড়ুয়া। দুশ্চিন্তায় ঘুম উড়েছে বসিরহাটের রেজবি পরিবারের। পড়াশোনা করতে গিয়ে আটকে পড়েছেন সৈয়দ বাকির মাজলেসি রেজবি। ২০১৮ সালে ফরাসি ভাষায় ডক্টরেট করতে ইরানে যান বাকির। যুদ্ধের জন্য পরিবারের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। সোশাল মিডিয়ায় বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার আর্জি বাকিরের। 

একই সঙ্গে ইজরায়েলে যুদ্ধ পরিস্থিতি, আটকে চাকদার শ্রমিক। নদিয়ার চাকদার মহেশচন্দ্রপুরের বাসিন্দা সুকুমার পাল পেশায় নির্মাণশিল্পী। ইজরায়েলের হারজেলিয়ায় আটকে পড়েছেন সুকুমার পাল। চোখের সামনেই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে, বললেন সুকুমার পাল। অধিকাংশ সময় বাঙ্কারে থাকছেন সুকুমার। দেশে ফেরার জন্য ব্যাকুল সুকুমার পাল। 

ইরান-ইজরায়েল সংঘাত আরও তীব্র। গাজায় এয়ারস্ট্রাইক চালাল ইজরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২। নিহত ২২ জনের মধ্যে ২ জন শিশু, আহত ৯০ জন। ইজরায়েলের ওপর এবার সেজ্জিল ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা ইরানের। ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ দফতর, সেনাবাহিনীর গোয়েন্দা দফতর ও বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা। ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি তেল আভিভ ও জেরুজালেমে। ২ দিন নিজের সিকিওরিটি কাউন্সিলর সঙ্গে বৈঠক ট্রাম্পের। 

এরইমধ্য়ে ইজরায়েল প্রতিরক্ষামন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার সদর দফতর ধ্বংস করে দেওযা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বিবৃতিতে জানিয়েছেন, ''ইজরায়েলের যুদ্ধবিমান ইরানের Internal Security Headquarters পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। উল্লেখ্য, ইরানে তৈলখনিতে ইজরায়েলের একের পর এক হামলার পর ইজরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। তেল আবিব মেট্রোপলিটন এলাকার বাত ইয়াম শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছিল। শুধু মিসাইল নয়, ইজরায়েলে ড্রোন হামলাও চালিয়েছিল ইরান। বিরাট বিস্ফোরণে কেঁপে উঠেছিল এলাকা। এরপরই ইজরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল যে বুধবার তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। সেই মতই এবার সে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সদর দফতরে আঘান হানা হল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jammu And Kashmir Police Killed: ২ লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তাবাহিনী, অনন্তনাগে পুলিশের মৃত্যুর পরেই বড় পদক্ষেপ
২ লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তাবাহিনী, অনন্তনাগে পুলিশের মৃত্যুর পরেই বড় পদক্ষেপ
Jammu And Kashmir News: ভিড়ে ঠাসা বাজারের মধ্যেই জঙ্গি হামলা, চোখের নিমেষে গুলিতে ঝাঁঝরা জম্মু-কাশ্মীরের পুলিশকর্মী
ভিড়ে ঠাসা বাজারের মধ্যেই জঙ্গি হামলা, চোখের নিমেষে গুলিতে ঝাঁঝরা জম্মু-কাশ্মীরের পুলিশকর্মী
CJP Protest Updates: ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget