এক্সপ্লোর

Coronavirus in India:ফেব্রুয়ারির প্রথম পক্ষের মধ্যে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ, সতর্কবার্তা মাদ্রাজ আইআইটি-র

প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, দেশে করোনার তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে ১ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। আর শূন্য বা আর ০ ভ্যালু ইঙ্গিত দেয় যে,কোনও সংক্রমিত ব্যক্তি কতজনের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে।

Coronavirus in India: কোভিড-১৯ কত দ্রুত ছড়িয়ে পড়ছে, অর্থাৎ কোন গতিতে এগোচ্ছে, তার ইঙ্গিত দেয় 'আর নট ভ্যালু'(R naught value)। এই আর ভ্যালু চলতি সপ্তাহেই চারে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। এর থেকেই ইঙ্গিত মিলেছে যে, তৃতীয় ঢেউয়ে করোনা সংক্রমণের প্রসার ঘটছে অত্যন্ত দ্রুতহারে। ইতিমধ্যেই রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেছে। এরইমধ্যে আইআইটি মাদ্রাজের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, দেশে করোনার তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে ১ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। 'আর শূন্য' বা 'আর ০' ভ্যালু ইঙ্গিত দেয় যে,কোনও সংক্রমিত ব্যক্তি কতজনের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। এই হার একের নিচে চলে গেলে মহামারীর অন্ত হিসেবে মনে করা হয়ে থাকে।

তিনটি বিষয়ের ওপর নির্ভর করে 'আর ০'।

আইআইটি মাদ্রাজের কম্পিউটেশনাল মডেলিংয়ের  প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, গত সপ্তাহ (২৫ ডিসেম্বর  থেকে ৩১ ডিসেম্বর) আর ০-র মান জাতীয় স্তরে ছিল প্রায় ২.৯ শতাংশের কাছাকাছি। তারপরের সপ্তাহ অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্বে এই সংখ্যা চার হয়েছে। আইআইটি মাদ্রাজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. জয়ন্ত ঝা বলেছেন, আর ০ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে-প্রসারের আশঙ্কা, সংস্পর্শের হার ও সম্ভাব্য সময়ের ব্যবধান, যাতে সংক্রমণ ঘটতে পারে।

তিনি বলেছেন, এখন কোয়ারিন্টিনের পদ্ধতি ও বিধিনিষেধ বাড়ায় সংস্পর্শের হার কমতে পারে এবং এভাবে আর ০ কমতে পারে। আমাদের প্রাথমিক বিশ্লেষণের ভিত্তি আমরা এই সংখ্যা বলতে পারি। কিন্তু এই সংখ্যায় বদল ঘটতে পারে সামাজিক জমায়েত সহ অন্যান্য কিছু নিয়ন্ত্রণে গহীত বিধি ব্যবস্থার ওপর নির্ভর করে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুধবার বলেছিল যে, ভারতে করোনা আক্রান্তর সংখ্যা প্রচুর হারে বাড়ছে। এর কারণ হিসেবে করোনা নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন হতে পারে বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে আর নট ভ্যালুর প্রসঙ্গও তুলে ধরা হয়। দ্বিতীয় ঢেউয়ের চূড়ান্ত পর্বে এই হার ছিল ১.৬৯। সেই হারকে ছাড়িয়েও আর নট ভ্যালু পৌঁছে গিয়েছে ২.৬৯-এ।

ঝা জানিয়েছেন, তাঁদের পরিসংখ্যান অনুসারে করোনার চলতি ঢেউ ফেব্রুয়ারির ১ থেকে ১৫ তারিখের মধ্যে শিখর ছুঁতে পারে। আর তা এর আগের ঢেউয়ের তুলনায় দ্রুত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেছেন, এই ঢেউ আগের ঢেউগুলির তুলনায় ভিন্ন হবে। এর কারণ টিকাকরণ ও সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধি। এবার একটা সুবিধা রয়েছে যে, প্রায় ৫০ শতাংশ জনগোষ্ঠীর টিকাকরণ হয়ে গিয়েছে।

 

সেরা শিরোনাম

IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget