এক্সপ্লোর

জালিয়ানওয়ালাবাগ : ব্রিটিশ শাসন ও প্রায়শ্চিত্তের দিন

Jallianwala Bagh : ইংরেজরা ভেবে নিয়েছিল তাদের শব্দ স্বর্ণখচিত, তাদের বিশ্বাস ছিল, তাদের প্রত্য়েকটি ধারণাই স্বচ্ছতার বশবর্তী, তবে ভারতীয়রা তাদের এই অযৌক্তিক ধ্যানধারণাকে গ্রহণ করতে রাজি ছিল না

BLOG : ১৩ এপ্রিল কোনওদিন ভুলবে না দেশ। ভুলবে না পাঞ্জাব। একশো তিন বছর আগের ওই দিনে বছর পঞ্চান্নর ব্রিটিশ আর্মির ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্মম আদেশ ছিল নির্বিচারে গুলি চালনার। পঞ্চাশ গোর্খা ও বালুচ রাইফেলম্যান তার নির্দেশে আচমকা গুলি চালাতে শুরু করে নিরস্ত্র, নিরীহ ভারতীয়দের ওপরে। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের এক বেষ্টনীতে হাজির হয়েছিলেন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ভারতীয়। স্বর্ণমন্দির থেকে ঢিল ছোড়়া দূরত্বে। নির্বিচারে গুলি থামে তখনই যখন গুলি চালনার মত রসদ ছিল না আর রাইফেলম্যানদের কাছে। ততক্ষণে ১৬৫০ রাউন্ড গুলি ফায়ার করা হয়ে গিয়েছে। সরকারি হিসেবে নিহতের সংখ্যা কম করে ৩৭৯। আহত ১২০০। তবে অনেকেই মনে করেন, মৃতের সংখ্যা অনেক বেশি। হাজারের মতো। সলমন রুশদির মিডনাইটস চিলড্রেন উপন্যাসে সেলিমের স্মৃতিচারণায় শোনা গিয়েছিল জেনারেল ডায়ার তার সেনাদের উদ্দেশে বলছে, “ভালো গুলি চালিয়েছ”। তার আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলা হয়েছিল। কর্তব্য পালন করা হয়েছিল। জেনারেল ডায়ার আরও বলেছিল, “আমরা মজার কাজ করেছি একটা।”

সেদিনটা ছিল বৈশাখী। বসন্তের কৃষি উৎসবের পয়লা দিন। শহর ও লাগোয়া এলাকা থেকে মানুষ জড়ো হচ্ছিল স্বর্ণ মন্দির ও লাগোয়া এলাকায়। তবে  দিনগুলিও স্বস্তির ছিল না। কর চাপানো হয়েছিল, অনিশ্চয়তা ও হিংসায় ভারাক্রান্ত ছিল সময়। প্রথম বিশ্বযুদ্ধে হাজার হাজার দেশবাসীর প্রাণ গেলেও, যুদ্ধশেষের পুরস্কার হিসেবে মিলেছিল বাড়তি অত্যাচার। সত্যই, ১৯১৮ সালের মাঝের দিকে মন্টেগু-চেমসফোর্ড আইন ভারতীয় ফ্রাঞ্চাইজি স্বল্পই বৃদ্ধি পেয়েছিল। এবং একইভাবে কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরে ক্ষমতা হস্তান্তরও হয়েছিল স্বল্প পরিসরে। দেশীয় উদারপন্থী দিক থেকে দেখতে গেলে এই সংস্কারগুলি ছিল অতিশয় ক্ষুদ্র এবং তাও এসেছিল অনেকটা দেরিতে।

দেশের জাতীয়তাবাদীদের মধ্যে বৈপ্লবিক মনোভাবাপন্নরা ব্রিটিশদের বিরুদ্ধে  সরব হয়েছিলেন আরও ছাড়ের দাবিতে। ইংরেজরা ভেবে নিয়েছিল তাদের শব্দ স্বর্ণখচিত, তাদের বিশ্বাস ছিল, তাদের প্রত্য়েকটি ধারণাই স্বচ্ছতার বশবর্তী। তবে ভারতীয়রা তাদের এই অযৌক্তিক ধ্যানধারণাকে গ্রহণ করতে রাজি ছিল না বলেই মনে হয়। দুর্ভাগ্যক্রমে, ব্রিটিশদের আপাত সহযোগী সখ্যর মুখোশ খুলতে বেশিদিন লাগেনি। তা ছিল অলীক কল্পনা মাত্র।

বৈপ্লবিক কার্যকলাপ সম্পর্কে তদন্ত করতে একটি কমিটি গঠন করেছিল ইংরেজ শাসক। নেতৃত্বে জাস্টিস রাওলাট। কমিটির প্রস্তাব ছিল নাগরিক স্বতন্ত্রতাকে বিচ্ছিন্ন করার, ক্ষুণ্ণ করার। সেই মোতাবেক দ্রুত অনুসৃত হয়েছিল দমনমূলক আইন। জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে অভিযুক্তদের আগাম আটক করে রাখার নীতি (প্রিভেনটিভ ডিটেনশন) নিয়েছিল ব্রিটিশ।ঘটনার জের প্রতিফলিত হয়েছিল ১৯১৯-এর লাহোরের এক সংবাদপত্রে – নো দলিল, নো ওকিল, নো অ্যাপিল (“no dalil, no vakeel, no appeal”)।

বিশেষ দ্রষ্টব্য - উপরিউক্ত লেখাটির পরিসংখ্যান, দাবি ও  মতামত লেখকের নিজস্ব। এবিপি লাইভের সম্পাদকীয় কোনওরকম প্রভাব এতে নেই। লেখাটির বিষয়ে এবিপি কোনওরকম মত পোষণ করে না।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget