এক্সপ্লোর

ডোভালের দফতরের রেকি করে ভিডিও পাঠিয়েছে পাক কমান্ডারকে, চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত জইশ জঙ্গির

কাশ্মীরে ধৃত জঙ্গির মোবাইল ফোন খতিয়ে দেখতে গিয়ে চমকে উঠলেন গোয়েন্দারা...

নয়াদিল্লি: জইশ জঙ্গির মোবাইলে অজিত ডোভালের দফতর ও রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার ভিডিওর হদিশ মেলার পর সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগে দেশের গোয়েন্দারা।

সম্প্রতি, জইশ-ই-মহম্মদের এক জঙ্গিকে গ্রেফতার করা হয় জম্মু ও কাশ্মীর থেকে। ওই জঙ্গির মোবাইল ফোন খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠেন গোয়েন্দারা। দেখা যায়, ওই জঙ্গির মোবাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দফতরের ভিডিও ক্লিপ রয়েছে। 

এছাড়া, ওই জঙ্গির মোবাইল থেকে রাজধানী দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ জায়গার ভিডিও ক্লিপও উদ্ধার করেন গোয়েন্দারা। এরপরই, সতর্কতা জারি করা হয়। গোটা বিষয়টি কী করে ঘটেছে, নিরাপত্তা ব্যবস্থার কোথায় গাফিলতি থেকে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান, গত ৬ তারিখ উপত্যকা থেকে হিদায়তুল্লাহ মালিক নামে এক জইশ জঙ্গিকে গ্রেফতার করা হয়। জেরায় সে স্বীকার করে, ডোভালের দফতরে সে রেকি করতে গিয়েছিল। এছাড়া, দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলেও সে রেকি করেছে। বহু ভিডিও শ্যুট করেছে।

এরপর ওই জঙ্গি তার স্বীকারোক্তিতে যা জানায়, তা গোয়েন্দাদের ঘুম কেড়ে নেয়। সূত্রের দাবি, সে জানিয়েছে, ওই রেকি করার পর ভিডিও ক্লিপগুলি সে পাকিস্তান জইশ কমান্ডারদের পাঠিয়ে দিয়েছে।

পুলিশের ওই আধিকারিক জানান, শোপিয়ানের বাসিন্দা মালিক হল জইশের বেনামি সংগঠন লস্কর-এ-মুস্তাফার প্রধান। অবৈধ কার্যকলাপ রোধ আইনের আওতায় তাকে অনন্তনাগ থেকে গ্রেফতার করে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। তার হেফাজত থেকে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

সূত্রের খবর, জেরায় মালিক স্বীকার করে, গত বছর মে মাসে সে বিমানে করে দিল্লি যায় এবং ডোভালের দফতরের ভিডিও তোলে। পরে, সেই ক্লিপগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে 'ডক্টর' নামে পাক কমান্ডারকে পাঠায়। 

মালিক স্বীকার করে, এর আগে ২০১৯ সালে সাম্বা সেক্টরে সীমান্তেও সে রেকি চালিয়েছিল। সেই সময় তার সঙ্গে ছিল সমীর আহমাদ দার, যাকে পুলওয়ামা হামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে এনআইএ।

এই ঘটনায় রাজধানীর সুরক্ষা-ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। 

২০১৬ সালে উরি সার্জিকাল স্ট্রাইক ও বালাকোট এয়ার স্ট্রাইকের পর থেকে জঙ্গিদের হিট-লিস্টে রয়েছেন অজিত ডোভাল। এখানে বলে রাখা প্রয়োজন, ১৯৯৪ সালে গ্রেফতার হওয়ার পর জইশ প্রধান মাসুদ আজহারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ডোভাল। পরে, এয়ার ইন্ডিয়ার বিমান আইসি-১৮৪ অপহরণের পর আজহারকে কান্দাহারে নিয়ে যাওয়ার দলে তিনিও ছিলেন।

 

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget