এক্সপ্লোর

Thief Returns Covid-19 Vaccines: ১৭০০-র বেশি কোভিড ভ্যাকসিন চুরি করেও তা ফেরত দিয়ে গেল চোর !

কোভিড ভ্যাকসিনের ১৭১০ টি ডোজ চুরি করে পালানোর পরেও তা ফেরত দিয়ে গেল চোর !

জিন্দ, হরিয়াণা: খারাপ সময়ে হয়তো চোর-ডাকাতের মনেও কিছুটা দয়া-দাক্ষিণ্য জাগে ৷ করোনার ভ্যাকসিনের ১৭০০-র বেশি ডোজ চুরি করে পালানোর পরও তা শেষপর্যন্ত ফেরত দিয়ে গেল চোর ! হরিয়াণার জিন্দে সম্প্রতি যা ঘটল, তাতে অবাক প্রত্যেকেই ৷ সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে জিন্দের সিভিল হাসপাতালে ৷ যেখান থেকে ১৭১০টি কোভিড ভ্যাকসিনের ডোজ চুরি করে পালিয়েছিল চোর ৷ এরপর আবার তা নিজেই ফেরত দিয়ে যায় সে ৷

জিন্দের পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্ট জিতেন্দ্র খাটকার জানান, একজন বয়স্ক মানুষ সিভিল লাইন্স পুলিশ স্টেশনের কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন ৷ সেইসময়ে তাঁকে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে একটি বাক্স ধরিয়ে বলে, এর মধ্যে স্টেশন মুন্সির লাঞ্চ রয়েছে ৷ গিয়ে সেটা দিয়ে আসতে ৷ পরে সেটি খুলে দেখা যায় বাক্সের মধ্যে রয়েছে চুরি হয়ে যাওয়া সেই ভ্যাকসিনের ডোজগুলি ৷ ওই বৃদ্ধ পুলিশের কাছে এসে বাক্সটি জমা দিতেই তার মধ্যে ভ্যাকসিনগুলি দেখতে পান পুলিশ কর্তারা ৷ তবে কে এই কাণ্ডটি ঘটিয়েছে, তা এখনও জানে না পুলিশ ৷ সিভিল হাসপাতালের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ৷

এদিকে দেশে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ ! প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর ৷ মৃত্যু হয়েছে ২,২৬৩ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৯৩,২৭৯ জন ৷ এখনও পর্যন্ত দেশে ১৩,৫৪,৭৮,৪২০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget