এক্সপ্লোর

Karnataka Hijab Row: তেরঙ্গা নয়, আগামী দিনে গেরুয়া ধ্বজাই হবে দেশের জাতীয় পতাকা, ঘোষণা বিজেপি মন্ত্রীর

Karnataka Hijab Row: হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে যখন এক দল প্রতিবাদ জানাচ্ছেন, সেই সময় তাঁদের সামনে কলেজের ফটকে গেরুয়া পতাকা ঝুলিয়ে দেওয়ার নজিরও সামনে এসেছে।

বেঙ্গালুরু: স্কুলে পড়ুয়াদের হিজাব পরা (Karnataka Hijab Row) নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক তুঙ্গে। তার মধ্যেই বিতর্কিত মন্তব্য কর্নাটকে গ্রামীণ উন্ননয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার (KS Eshwarappa)। তাঁর দাবি, সে দিন আর বেশি দূর নেই, যে দিন তেরঙ্গার (Indian Tricolour) বদলে ‘গেরুয়া ঝান্ডাই’  (Saffron Flag) দেশের জাতীয় পতাকা (Indian National Flag) হিসেবে গন্য হবে। 

মুসলিম মেয়েদের হিজাব পরে স্কুল-কলেজে আসা নিয়ে অশান্তিতে ফুটছে কর্নাটক। রাজ্যের একাধিক জায়গায় শিক্ষাকেন্দ্রের ভিতরেই বিভাজন ঘটেছে পড়ুয়াদের মধ্যে। হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে যখন এক দল প্রতিবাদ জানাচ্ছেন, সেই সময় তাঁদের সামনে কলেজের ফটকে গেরুয়া পতাকা ঝুলিয়ে দেওয়ার নজিরও সামনে এসেছে।

সেই নিয় বুধবার রাজ্যের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। কলেজের ফটকে গেরুয়া পতাকা ঝোলানোয় তীব্র আপত্তি জানান তিনি। সেই নিয়ে প্রশ্ন করলে সংবাদমাধ্যমে ঈশ্বরাপ্পা বলেন, ‘‘আজ দেশে হিন্দুত্ব এবং হিন্দু বিচারধারা নিয়ে আলোচনা হচ্ছে। অযোধ্যায় রাম মন্দির গড়া হবে বললে একসময় মানুষ হাসতেন। এখন কি নির্মাণ হচ্ছে না মন্দিরের?  একই ভাবে, আগামী দিনে, আজ থেকে ১০০-২০০ অথবা ৫০০ বছর পরে হলেও গেরুয়া ধ্বজাই দেশের জাতীয় পতাকা হিসেবে গন্য হবে।’’ 

আরও পড়ুন: Karnataka Hijab Row: সোমবার থেকে দশম শ্রেণি পর্যন্ত খুলবে স্কুল, তবে ধর্মীয় পোশাক নয়, নির্দেশ কর্নাটকের মুখ্যমন্ত্রীর

ঈশ্বরাপ্পা আরও বলেন, "কয়েক শত আগে ভগবান রামচন্দ্র এবং মারুতির রথেও গেরুয়া ধ্বজা উড়ত। তখন কি দশে তেরঙ্গা ছিল? এখন তেরঙ্গাকে জাতীয় পতাকা হিসেবে ঠিক করে দেওয়া হয়েছে। সাংবিধানিক ভাবে অবশ্যই তেরঙ্গাকে সম্মান জানানো উচিত। এ নিয়ে প্রশ্নের অবকাশ নেই। কিন্তু আমরা গেরুয়া পতাকাও উত্তোলন করি। ভবিষ্যতে হিন্দুধর্ম দেশের সর্বত্র প্রতিষ্ঠা পেলে, লালকেল্লায় গেরুয়া ধ্বজা ওড়াব আমরা।" ঈশ্বরাপ্পার এই মন্তব্য নিয়ে বিজেপি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget