এক্সপ্লোর

Kedarnath Yatra 2022: চারধাম যাত্রায় মৃত্যু অব্যাহত, কেদারনাথেই প্রাণ হারিয়েছেন ৮২ পুণ্যার্থীর

Uttarakhand Update: উত্তরাখণ্ডের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিকে শুক্লা জানিয়েছেন, এ বছর কেদারনাথ যাত্রায় গিয়ে এখনও পর্যন্ত ৮২ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন।

নয়াদিল্লি: করোনার প্রকোপ একটু কাটতেই ভিড় করেছিলেন পুণ্যার্থীরা। কিন্তু কেদারনাথ (Kedarnath Yatra) যাত্রা থেকে লাগাতার মৃত্যুর খবর উঠে আসছে। গত ৩ মে যাত্রা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সবমিলিয়ে ৮২ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন (Pilgrims)। এর মধ্যে প্রথম ৪০ দিনেই ৭৫ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন বলে খবর। বিগত ১০ বছরে এত কম সময়ের মধ্যে, এত সংখ্যক পুণ্যার্থীর মৃত্যুর নজির নেই। 

কেদারনাথে মৃত্যু অব্যাহত

মঙ্গলবার কেদারনাথ যাত্রায় আরও চার জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা, ৬২ বছর বয়সি লালমন যাদব, মহারাষ্ট্র নিবাসী ৬৩ বছরের প্রশান্ত বংশী জালুকর, রাজস্থানের দুই বাসিন্দা ৭০ বছরের সত্যনারায়ণ শর্মা এবং ৬৭ বছরের তুলাচী দেবী মারা গিয়েছেন। এঁদের মধ্যে কেউ হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে পড়ে যান, দর্শন সেরে আবার অসুস্থ হয়ে পড়েন কেউ। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই তাঁরা মারা যান বলে জানা গিয়েছে। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: Presidential Election 2022: রাষ্ট্রপতি প্রার্থী হতে গোপালকৃষ্ণকে প্রস্তাব বিরোধীদের, ভাবতে সময় নিলেন গাঁধী-পৌত্র

উত্তরাখণ্ডের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিকে শুক্লা জানিয়েছেন, এ বছর কেদারনাথ যাত্রায় গিয়ে এখনও পর্যন্ত ৮২ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই সকলের মৃত্যু হয়। তিনি জানিয়েছেন, মঙ্গলবার ২ হাজার ১৩১ জন পুণ্যার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২৪০ জনকে দেওয়া হয় অক্সিজেন। ওপিডি-তে ৭৮ হাজার ৭৪০ পুণ্যার্থীর স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা করা হয় সবমিলিয়ে এখনও পর্যন্ত ৪ হাজার ৮৯ জন পুণ্যার্থীকে অক্সিজেন দিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এ বছর ৩ মে থেকে চারধাম যাত্রা (Char Dham Yatra) শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১৯ লক্ষ ৪ হাজার ২৫৩ জন পুণ্যার্থী তাতে অংশ নিয়েছেন বলে জানিয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। পুণ্যার্থীর সংখ্যা দেখে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, গত ১১ মে এই চার ধামে ১০০০ জন করে বাড়তি পুণ্যার্থী প্রবেশে অনুমোদন দেয় উত্তরাখণ্ড সরকার। 

চারধাম যাত্রায় ভিড় পুণ্যার্থীদের

এর ফলে, এই মুহূর্তে একদিনে বদ্রীনাথ এবং কেদারনাথ দর্শন করতে পারেন যথাক্রমে ১৬ হাজার এবং ১৩ হাজার পুণ্যার্থী । গঙ্গোত্রী এবং যমুনোত্রীতেও দৈনিক পুণ্যার্থীর সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে ৮ হাজার এবং ৫ হাজার। গত ৩ মে গঙ্গোত্রী এবং যমুনোত্রী যাত্রার জন্য দরজা খুলে দেওয়া হয়। কেদারনাথের দরজা খোলা হয় ৬ মে। ৮ মে দরজা খোলে বদ্রীনাথের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget