এক্সপ্লোর

Kidney Transplant: বিরল অস্ত্রোপচার, দেহে ৫টি কিডনি বসল এক ব্যক্তির

প্রাণ বাঁচাতে এই অসাধ্যসাধনই করল মাদ্রাজ মেডিকেল মিশনের সদস্যরা। জানা গেছে এক ব্যক্তি মারাত্মক কিডনির সমস্যায় ভুগছিলেন।

চেন্নাই: বিরল ঘটনা তো কতই ঘটে। কিন্তু একজনের দেহে পাঁচটি কিডনি? এমনটা শোনা যায়নি কখনই। তবে প্রাণ বাঁচাতে এই অসাধ্যসাধনই করল মাদ্রাজ মেডিকেল মিশনের সদস্যরা। জানা গেছে এক ব্যক্তি মারাত্মক কিডনির সমস্যায় ভুগছিলেন। এদিকে শরীরে ছিল উচ্চ রক্তচাপের সমস্যা। আবার কিডনি প্রতিস্থাপন না করলেও নয়। সবদিক বিবেচনা করেই পাঁচটি কিডনি বসানো হল ওই ব্যক্তির দেহে।

এটি একেবারেই বিরল অস্ত্রোপচার। অপ্রচলিতও বলা যায়। যদিও চিকিৎসকদের কথায়, এই ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতিটি একটি কঠিন কাজে পরিণত হয়েছিল। এর একটি কারণ, ওই রোগীর উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। দ্বিতীয়ত, এর আগেও যেহেতু রোগীর দু'বার কিডনি প্রতিস্থাপিত হয়েছিল, তাই শরীরের অভ্যন্তরে ফাঁকা স্থানও ছিল না। তাই ফের কিডনি প্রতিস্থাপনে প্রাথমিকভাবে সমস্যায় পড়েন ডাক্তাররা। 

চিকিৎসক এস এস সারাবনন এই তৃতীয়বারের কিডনি প্রতিস্থাপনের প্রচেষ্টার দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ওই ব্যক্তির এই একই অস্ত্রোপচার হলেও তা সফল হয়নি। উচ্চ রক্তচাপের কারণে সেই দুই অস্ত্রোপচার ব্যর্থ হয়েছিল সে সময়। করোনারি আর্টারি রোগ ধরা পড়ার পর ওই রোগীর সম্প্রতি ট্রিপল বাইপাস সার্জারিও হয়েছিল। ফলে এই অস্ত্রোপচার করার সময় চিকিৎসকের দলটিকে সতর্ক থাকতে হয়েছিল।

প্রতিস্থাপনের সময়, দাতার কিডনি সাধারণত দেহের অভ্যন্তরস্থ কিডনির পাশে রাখা হয়। রেনাল ধমনী, সিলিয়াক ধমনীর সঙ্গে রেনাল শিরা, সিলিয়াক শিরা এবং মূত্রাশয়ের সঙ্গে ইউরেটার সংযুক্ত থাকে। কিন্তু এক্ষেত্রে নতুন কিডনির জন্য জায়গার অভাব দেখা যায়। আরেকটি সমস্যা তৈরি হয়েছিল, তা হল নতুন কিডনির সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য রক্তবাহী নালির অভাব এবং পূর্ববর্তী অস্ত্রোপচারের কারণে অনেক অ্যান্টিবডি তৈরির প্রবণতার সমস্যা ছিল।

চিকিৎসক সারাবনন জানান যে এইঅন্ত্রের মাধ্যমে  সার্জারি খুব কমই হয় বিশ্বব্যাপী।  এর ফলে প্রাণ ফিরে পান রোগী। এটি এমন একটি অস্বাভাবিক অস্ত্রোপচার, যা এখনও ভারতে প্রকাশিত একটি গবেষণাপত্রেও দেখতে পাওয়া যায়নি। 

 

সেরা শিরোনাম

App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget