এক্সপ্লোর

Kargil Vijay Diwas: শহিদদের শ্রদ্ধাজ্ঞাপনে তৈরি দ্রাস, ২৪ তম কার্গিল দিবসের প্রস্তুতি তুঙ্গে

সালটা ছিল ১৯৯৯। দেশমাতৃকাকে রক্ষা করতে শহিদ হয়েছিলেন ভারতের ৫২৭ জন বীর জওয়ান।  প্রতিবছর তাঁদের এই বলিদানকে শ্রদ্ধা জানিতে ২৬ জুলাই পালিত হয় ‘কার্গিল বিজয় দিবস’।

লাদাখ: আগামিকাল ২৬ জুলাই দেশজুড়ে পালিত হবে 'কার্গিল বিজয় দিবস' (Kargil Vijay Diwas)। ইতিমধ্যেই লাদাখের (Ladakh) প্রবেশ পথ দ্রাসে শুরু হয়ে গিয়েছে ২৪ তম কার্গিল দিবস উদযাপনের (Kargil Vijay Diwas Preparation) প্রস্তুতি পর্ব। সাজানো হয়েছে যুদ্ধের স্মৃতিসৌধ। বুধবার 'কার্গিল বিজয় দিবস' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি।                           

অনুষ্ঠানের আয়োজন: পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগ সম্পর্কে আজ লামোচেন ভিউ পয়েন্টে একটি ব্রিফিং দেওয়া হবে। আগামিকাল অনুষ্ঠানের সময়ে সেটাই অডিও ভিজ্যুয়াল প্রেসেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হবে। বিশিষ্ট অতিথিদের জন্য লামোচেন ভিউ পয়েন্ট থেকে যুদ্ধক্ষেত্রে দেখানোর পাশাপাশি থাকবে 'বিজয় ভোজ'-এর আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও 'বারখানা'-ও আয়োজিত হবে স্যান্ডো রিয়ারে।

'বিজয় দিবস অস্ত্র প্রদর্শন': এর আগে গত শনিবার  জম্মু-কাশ্মীরের শিশু ও সাধারণ মানুষের কাছে 'বিজয় দিবস অস্ত্র প্রদর্শন' করা হয় সেনাবাহিনীর তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্গিলের ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপারসহ স্কুল ছাত্র, বাসিন্দা এবং সরকারী আধিকারিকরা।              

কার্গিলের ইতিহাস: সালটা ছিল ১৯৯৯। দেশমাতৃকাকে রক্ষা করতে শহিদ হয়েছিলেন ভারতের ৫২৭ জন বীর জওয়ান।  প্রতিবছর তাঁদের এই বলিদানকে শ্রদ্ধা জানিতে ২৬ জুলাই পালিত হয় ‘কার্গিল বিজয় দিবস’। পাকিস্তানের লক্ষ্য ছিল কাশ্মীর জয়। কাশ্মীরকে কেন্দ্র করেই ভারত-পাকিস্তানের সংঘাত চরমে পৌঁছয় একাধিকবার। পরপর হারের পরেও কাশ্মীর দখল নিয়ে ক্ষেপে ওঠে পাকিস্তান। ক্রমেই চাপানউতোর চরমে পৌঁছয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাকিস্তানের প্রতি বন্ধুত্ব ও সু-সম্পর্ক স্থাপন করতে চাইলেও পাকিস্তান বারবার আক্রমণ শানিয়েছিল ভারতের বিরুদ্ধে। আলোচনার পথে না হেঁটে ১৯৯৯ সালে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে কার্গিলে ঢুকে পড়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। এই লড়াইয়ে ভারতের অন্তত ৫৩৭ জন জওয়ান শহিদ হন। আহত হন প্রায় হাজার জওয়ান।

আরও পড়ুন: Kargil Vijay Diwas 2023:শিখর-ছোঁয়া সাফল্য, কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে মাউন্ট কুন-এ কঠিন সামিট ভারতীয় সেনার পর্বতারোহীদের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget