এক্সপ্লোর

Leopard In Classroom : কলেজে ক্লাসের মাঝেই হঠাৎ চিতাবাঘ, ক্ষতবিক্ষত করল পড়ুয়াকে

Leopard In College Classroom : আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন পড়ুয়ারা। ফাঁকা ক্লাসরুমে বেশ খানিকক্ষণ টহল দেয় চিতাবাঘ। আচমকা সামনে এসে পড়ায় এক পড়ুয়াকে আক্রমণ করে চিতাবাঘটি।

আলিগড় :  তখন সকাল ১০টা। সবে শুরু হয়েছে ক্লাস । এমন সময়ে ক্লাসঘরে চিতাবাঘের হানা। হাড়হিম করা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের একটি কলেজে। চিতাবাঘের আক্রমণে জখম এক পড়ুয়া। গতকাল চৌধুরী নিহাল সিং ইন্টার কলেজে (Chaudhary Nihal Singh Inter College) ক্লাস চলাকালীন ঢুকে পড়ে চিতাবাঘ ( leopard )।

আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন পড়ুয়ারা। ফাঁকা ক্লাসরুমে বেশ খানিকক্ষণ টহল দেয় চিতাবাঘ। আচমকা সামনে এসে পড়ায় এক পড়ুয়াকে আক্রমণ করে চিতাবাঘটি। হাসপাতালে ভর্তি ওই পড়ুয়া। 

হঠাৎ করেই চিতাবাঘের আক্রমণের কথা শুনে কলেজ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মারাত্মক জখম ছাত্রকে দেখতে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে চিৎকার করে ছুটে আসেন। কলেজ গেটের কাছে হুড়োহুড়ি পড়ে যায় বেরনোর চেষ্টায়। আর তাতে পদদলিত হয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বন দফতরের কর্মীরা প্রায় ৯ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। ঘটনাটি ঘটে বুধবার উত্তরপ্রদেশের আলিগড় জেলার চাররা থানা এলাকার চৌধুরী নিহাল সিং ইন্টার কলেজে।

আরও পড়ুন:

এনক্লোজারের পরিখা দিয়ে হাঁটছিলেন, একটু দূরেই পশুরাজ, তারপর যা ঘটল ...

ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা গিয়েছে একটি বাঘ নিঃশব্দে নিকটবর্তী একটি বন থেকে একটি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে এবং একটি ছাত্রেকে থাবা মারে। ওই ছাত্রের পিঠে ও হাতে গুরুতর চোট লাগে।  চিতাবাঘটি একটি শ্রেণীকক্ষে লুকিয়ে থাকায় অন্যান্য ছাত্র এবং শিক্ষকরা উচ্চস্বরে চিৎকার করতে শুরু করে এবং কলেজের অ্যালার্ম বাজতে শুরু করে। বিষয়টি জানতে পেরে কলেজ ম্যানেজমেন্ট তখনই পুলিশ ও বন কর্মকর্তাদের জানায়। কলেজে আসা বন আধিকারিকদের চিতাবাঘটিকে ধরার জন্য ৯ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালাতে হয়েছিল। সকাল ১০টায় অভিযান শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয়। 

অবশেষে ওয়াইল্ডলাইফ এসওএস নামে একটি এনজিও কর্মীদের সহায়তায় চিতাবাঘটিকে ধরা হয়। চিতাবাঘের হামলায় আহত ওই ছাত্রকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget