এক্সপ্লোর

LPG cylinder Price Hike : গত এক বছরে ২৬ শতাংশ বেড়েছে গ্যাসের দাম, পাঁচ বছরে ঠিক কতটা ?

২০১৭-র ১ এপ্রিল ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি দাম ছিল ৭২৩ টাকা। আর চলতি বছরের জুলাই মাস অনুযায়ী, আপাতত প্রতি সিলিন্ডারের দাম ১ টাকা ৫৩ টাকা।

নয়াদিল্লি : করোনার (Corona) ধাক্কা কাটিয়ে ক্রমশ ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশের অর্থনীতি। যদিও বাড়তে থাকা মূল্যবৃদ্ধির হারে দেশজুড়ে জনগণ জেরবার। এর মাঝেই সামনে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য জানাচ্ছে, গত ৫ বছরে বাড়ির ব্যবহারের রান্নার গ্যাসের দাম বেড়েছে (LPG cylinder Price Hike) প্রায় ৫০ শতাংশ!

৭২৩ টাকা থেকে ১০৫৩ টাকা। অঙ্কের হিসেবে ৪৫ শতাংশের আশেপাশ। আর মাঝের ব্যবধানটা ৫ বছর। মাঝের সময়ে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বদলেছে মোট ৫৮ বার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum Ministry) তথ্য জানাচ্ছে, ২০১৭-র ১ এপ্রিল ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি দাম ছিল ৭২৩ টাকা। আর চলতি বছরের জুলাই মাস অনুযায়ী, আপাতত প্রতি সিলিন্ডারের দাম ১ টাকা ৫৩ টাকা। এই মুহূর্তে কলকাতায়  প্রতি সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা।

গত এক বছরের মধ্যেই যে বৃদ্ধির পরিমাণ প্রায় ২৬ শতাংশ। ২০২১ সালের জুলাইয়ে ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি দাম ছিল ৮৪৩ টাকা। ভ্যালু অ্যাডেড ট্যাক্স (VAT) ও পরিবহন খরচের ওপর নির্ভর করে দেশের বিভিন্ন রাজ্যে সিলিন্ডারের দামের তারতম্য হয়। গ্যাসের সিলিন্ডারের দাম কত হবে, সেটা নির্ভর করে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের মূল্যের ওপরও।

এমনিতেই বেকারত্ব, করোনার জেরে অর্থনীতির নিম্নগতি, ভোজ্য তেলের দামের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তার ওপর যেভাবে ক্রমশ গৃহস্থের গ্যাসের দামের বোঝা বাড়ছে, তাতে চিন্তার ভাঁজ সব মহলে। কবে এই দাম কমবে, বা আদৌ কমবে কি না, তা নিয়ে রয়েছে প্রবল প্রশ্ন।

গৃহস্থালির রান্নার গ্যাস:
বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম জুলাই থেকে পরিবর্তিত হয়নি।

  • এর আগে জুলাই মাসে ১৪.২ কেজির গৃহস্থালীর রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বেড়েছিল।
  • তার আগে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়েছিল মে মাসে।

এই মুহূর্তে কোথায় কত দাম (বাড়ির রান্নার গ্যাস):

  • দিল্লি (Delhi): সিলিন্ডার প্রতি ১০৫৩ টাকা
  • কলকাতা (Kolkata): সিলিন্ডার প্রতি ১০৭৯ টাকা
  • মুম্বই (Mumbai): সিলিন্ডার প্রতি ১০৫২.৫০ টাকা
  • চেন্নাই (Chennai): সিলিন্ডার প্রতি ১০৬৮.৫০ টাকা 

আরও পড়ুন- দেশের জাতীয় ভাষা সংস্কৃত ? কী পদক্ষেপ সর্বোচ্চ আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget