এক্সপ্লোর

Kamal Nath Resigns: দায়িত্ব ছাড়লেন কমলনাথ, প্রশান্ত কিশোরের ওষুধেই কি রোগ সারানোর পথে কংগ্রেস!

Kamal Nath Update: কমলনাথের সরকার ফেলেই নিজের অনুগামী ২২ জন বিধায়ক নিয়ে সিন্ধিয়া বিজেপি-তে যোগ দিয়েছিলেন।

ভোপাল: সমঝোতা পাকা না হলেও, প্রশান্ত কিশোরের (Prashant Kishor) দাওয়াই হাতে রয়েছে। সেই মতোই কি কাটছাঁট শুরু করল কংগ্রেস (Congress)! মধ্যপ্রদেশে (Madhya Pradesh) পরিষদীয় দলনেতার পদ থেকে কমলনাথ (Kamal Nath) সরে দাঁড়ানোর পর এই প্রশ্নই এখন মুখে মুখে ফিরছে কংগ্রেসের অন্দরে। কারণ কংগ্রেসে এতদিন দু'টি পদে অধিষ্ঠিত ছিলেন কমলনাথ। বৃহস্পতিবার তার মধ্যে একটি থেকে সরে দাঁড়ালেন তিনি। আপাতত শুধুমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবেই মধ্যপ্রদেশ কাজ চালিয়ে যাবেন তিনি। 

পিকে-র পরামর্শ মেনেই কি কমলনাথের ডানা ছাঁটল কংগ্রেস!

কংগ্রেসের তরফে বিবৃতি প্রকাশ করে কমলনাথের পদত্যাগের কথা জানানো হয়েছে। সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi) ইতিমধ্যে কমলনাথের পদত্যাগপত্র গ্রহণও করেছেন বলে দাবি করা হয়েছে। দলের নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, কমলনাথের জায়গায় মধ্যপ্রদেশে গোবিন্দ সিংহকে পরিষদীয় দলনেতা নিযুক্ত করা হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকাতে তাঁকেই দেখা যাবে । 

গোবিন্দ নিজে সাত-সাতবার বিধায়ক হয়েছেন। বর্তমানে ভিন্দের লহরের বিধায়ক তিনি, যা আবার বিজেপি-র মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘরের মাঠ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহের ঘনিষ্ঠ বলেও পরিচিত গোবিন্দ। এ দিন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন. "মানুষের সমস্যার কথা এতদিন বিধানসভায় তুলে ধরছিলাম। আগামী দিনেও তা চালিয়ে যাব।" তবে কমলনাথ পদত্যাগ করেননি, তাঁর সঙ্গে দায়িত্ব ভাগ করে নিয়েছেন মাত্র বলে দাবি গোবিন্দের।

আরও পড়ুন: Rahul Gandhi: মোদির যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহযোগিতামূলক নয়, জবরদস্তিমূলক: রাহুল গাঁধী।Bangla News

তবে সত্যতা যআই হোক না কেন, কমলনাথ সরে দাঁড়ানোয় আপ্লুত বিজেপি। মধ্যপ্রদেশে বিজেপি-র মিডিয়া আহ্বায়ক লোকেন্দ্র পরাশর টুইটারে লেখেন, "নাথের ডানা ছাঁটার পর পরিষদীয় দলেনেতা হিসেবে গোবিন্দ সিংহের নিযুক্তি মধ্যপ্রদেশ কংগ্রেসে দিগ্বিজয়ের প্রত্যাবর্তনেরই সূচনা। কাল হয়ত প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও ইস্তফা দেবেন নাথ। হতে পারে উপজাতি নেতা উমং সিংঘরের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে।"

দিগ্বিজয়ের প্রত্যাবর্তন এগিয়ে আসছে বলে মত বিজেপি-র

 
 
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ, ২০১৮ সাল থেকে রাজ্যে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে আসছেন। সে বার ভোটে জেতার পর মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তাঁর সঙ্গে সংঘাত দেখা দেয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাতেই কমলনাথের সরকার ফেলে নিজের অনুগামী ২২ জন বিধায়ক নিয়ে সিন্ধিয়া বিজেপি-তে যোগ দেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget