এক্সপ্লোর

Holi 2022: জল অপচয়ের কথা শুধু হিন্দু উৎসবের সময়ই ওঠে কেন? 'সাংস্কৃতিক সন্ত্রাস চলছে দেশে', দাবি মন্ত্রীর

Holi 2022: শুধুমাত্র হোলির সময় জলের অপচয় নিয়ে মাথাব্যাথা দেখা যায় বলেও দাবি করেন বিশ্বাস।

ভোপাল: জলের অপচয় রুখতে হোলি বা দোলে (Holi 2022) আবিরেই রঙিন হওয়ার পক্ষে সওয়াল করেন পরিবেশ সচেতন মানুষ। কিন্তু এই ধরনের বার্তা আসলে হিন্দু উৎসবের (Hindu Festivals) উপর আঘাত ছাড়া কিছু নয় বলে মত মধ্যপ্রদেশের (Madhya Pradesh Minister) মন্ত্রী বিশ্বাস সারাংয়ের (Vishwas Sarang)। এই ধরনের মন্তব্য এবং বার্তা সাংস্কৃতিক সন্ত্রাস (Cultural Terrorism) ছাড়া কিছু নয় বলেও মত তাঁর।

হোলিতে জলের অপচয় (Save Water) রোখার কথা উঠলে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনেই এমন মন্তব্য করেন বিশ্বাস। তিনি বলেন, “হোলিতে কত আর জল খরচ হয়? সারা বছর বরং জল বাঁচান। আমাদের উৎসবের সময়ই কেন এই ধরনের কথা শোনা যায়?” দেশের যুবসমাজকে হিন্দু উৎসব থেকে বিমুখ করে তুলতেই এই ধরনের বার্তা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

শুধুমাত্র হোলির সময় জলের অপচয় নিয়ে মাথাব্যাথা দেখা যায় বলেও দাবি করেন বিশ্বাস। তিনি বলেন, “আমাদের পরবর্তী প্রজন্মের উপর এটি এ ধরনের হামলা। দেশে সাংস্কৃতিক সন্ত্রাস ছড়ানো হচ্ছে। বেছে বেছে হিন্দু উৎসবের সময়ই পরিবেশের নামে এত হইচই করা হচ্ছে।” অথচ সারা বছর গাড়ি ধুয়ে সাফ করতে গ্যালন গ্যালন জল খরচ হয় বলেও অভিযোগ করেন ওই মন্ত্রী।

আরও পড়ুন: Congress: জি-২৩ নেতাদের ক্ষোভ প্রশমনে উদ্যোগ কংগ্রেসের, হুডার মাধ্যমে পাঠানো হল প্রস্তাব

এ বছর বৃহস্পতিবার হোলি কা দহন পালিত হয়েছে। শুক্রবার বাংলার মতো রাজ্যে দোল উৎসব। দোলের দিন পরস্পরকে রং মাখানোর রীতি চলে আসছে বরাবর। তবে পরিবেশের কথা মাথায় রেখেই জলে রং গুলে পরস্পরকে মাখানোর পরিবর্তে আবির মেখে দোল উদযাপনের প্রতি আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। পরিবেশকর্মীরাও আবির খেলাতেই উৎসাহ দেন। কিন্তু তাতেই আপত্তি মধ্যপ্রদেশের মন্ত্রীর।

বিশ্বাসের এই মন্তব্য ঘিরে যথারীতি বিতর্ক শুরু হয়েছে। তবে এর আগেও একাধিক বার বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের নাম পাল্টে ভোজপাল করে দেওয়ার দাবি তোলেন তিনি। বর্তমানে মুদ্রাস্ফীতির জন্য জওহরলাল নেহরুকেও সম্প্রতি দায়ী করেন তিনি। ১৯৪৭ সালের ১৫ আগস্ট লালকেল্লা থেকে নেহরু ভাষণ দেওয়ার পরই দেশের অর্থনীতি ভেঙে পড়ে বলে দাবি করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party Protests: মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget