এক্সপ্লোর

Coronavirus: মহারাষ্ট্রে ১৮ শিশুর দেহে মিলল করোনা, কোভিড আবহে বাড়ল চিন্তা

মনখুরদ এলাকায় একটি শিশুদের হোমে অতিমারী সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হল ১৮ জন শিশু।

মুম্বই: তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির আগে মহারাষ্ট্রে ফের বাড়ল চিন্তা। মনখুরদ এলাকায় একটি শিশুদের হোমে অতিমারী সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হল ১৮ জন শিশু। বৃহ্নমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানান হয়েছে কোভিড আক্রান্ত শিশুদের সকলকে ভাসি নাকা এলাকার একটি আইসোলেটেড হোমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।   

বিএমসি জানায়, "মনখুরদের একটি চিল্ড্রেনস হোমে ১৮ জন শিশু করোনা পজিটিভ হয়েছে। সব বাচ্চাদের ভাসি নাকার একটি কোভিড সেন্টারের আইসোলেশন ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।"   

রবিবার মহারাষ্ট্রের স্বাস্থ্যদফতরের তরফে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৬৬ জন। এদের মধ্যে ৩ হাজার ৩০১ রোগী সুস্থ হয়ে উঠেছেন। সে রাজ্যে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫২ হাজার ৮৪৪ জন। দৈনিক মৃত্যু সংখ্যা ছিল ১৩১ জন। সে রাজ্যে করোনা কোপে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ১৫৭ জনের।   

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন যে করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কায় শিশুদের ক্ষতি হতে পারে বলে যতই পূর্বাভাস দেওয়া হোক না কেন, খারাপ প্রভাব ফেলবে না। অভিভাবকদেরও চিন্তা করতে বারণ করেছেন তিনি। বিজ্ঞানী জানিয়েছিলেন, ভারত ক্রমশ সংক্রমণের এমন একটা পর্যায়ে প্রবেশ করছে যাকে এই ভাইরাসের একপ্রকার ‘শেষের শুরু’ বলা যায়। ইংরাজিতে ভাইরাসের এই পর্যায়কে ‘এন্ডেমিক স্টেজ’ বলে।     

এদিকে, রবিবার দেশে সামান্য কমল করোনা সংক্রমণ। দৈনিক মৃত্যুর সংখ্যা ফের নামল পাঁচশোর নীচে। পাশাপাশি, উদ্বেগ বাড়িয়ে আজও কেরলেও দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮৩ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু কেরলেই একদিনে সংক্রমিত ৩১ হাজার ২৬৫ জন। দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ৪৬০। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget