এক্সপ্লোর

Maharashtra Political Crisis: 'বালাসাহেবের নামে নয়, নিজের বাবার নামে ভোট চান'! বিদ্রোহীদের বার্তা উদ্ধবের

Uddhav Thackeray: আগে বিদ্রোহীদের দাবি-দাওয়া বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছিল শিবসেনা। কিন্তু এ বার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানা গিয়েছে।

মুম্বই: সরকার বিরোধিতার ব্যাখ্যা দিতে গিয়ে বার বার বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) দোহাই দিচ্ছেন বিদ্রোহীরা বালাসাহেবের হিন্দুত্ব আদর্শকে বার বার সামনে রাখছেন। এ যাবৎ তা নিয়ে সুর নরম রাখলেও, এ বার রুখে দাঁড়ালেন মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাডি জোটের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বিদ্রোহীদের উদ্দেশে তাঁর সাফ বার্তা তুলে ধরেছেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। উদ্ধবকে উদ্ধৃত করে তিনি বলেন, “বালাসাহেবের নামে নয়, নিজের নিজের বাবার নামে ভোট চান দেখি!”

জাতীয় কর্মসমিতির বৈঠকে কড়া বার্তা উদ্ধবের

মহারাষ্ট্রের টালমাটাল পরিস্থিতি এখনও অব্যাহত। একদিকে, অসমে বিদ্রোহী বিধায়কের সংখ্যা বাড়িয়ে চলেছেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। অন্য দিকে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের সঙ্গে মহা আঘাডি জোটের সরকার টিকিয়ে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধব। শনিবার নিজের শিবিরের নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই এমন বার্তা দেন বলে জানা গিয়েছে (Maharashtra Political Crisis)।

এ দিন উদ্ধবের ডাকা জাতীয় কর্ম সমিতির বৈঠকে হাজির ছিলেন শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয়ও। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে উদ্ধবকে উদ্ধৃত করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সাফ জানিয়েছেন, যে নেতারা শিবসেনা ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তাঁদের শিবসেনা অথবা বালাসাহেব ঠাকরের নামে ভোট চাওয়া উচিত নয়। নিজের নিজের বাবার নামে ভোট চান। মহা বিকাশ আঘাডি জোট ঐক্যবদ্ধ রয়েছে।”

আরও পড়ুন: Amit Shah : ‘মোদিজীকে যন্ত্রণা ভোগ করতে দেখেছি’, গুজরাত হিংসা নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ

এর আগে বিদ্রোহীদের দাবি-দাওয়া বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছিল শিবসেনা। কিন্তু এ বার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানা গিয়েছে। সঞ্জয়ের কথায়, “বিক্ষুব্ধদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা সন্ধের মধ্যেই জানতে পারবেন সকলে। মুখ্যমন্ত্রী হিসেবে অসম্ভব ভাল কাজ করেছেন উদ্ধব ঠাকরে। ওঁর নেতৃত্বেই নির্বাচনে লড়ব আমরা।”

বিক্ষুব্ধদের চাপ বাড়ালেন ডেপুটি স্পিকার

বিক্ষুব্ধ শিবিরের নেতা একনাথ শিন্ডে জানিয়েছেন, তাঁর কাছে  কমপক্ষে ৫০ জন বিধায়কের সমর্থন রয়েছে, যাঁদের মধ্যে ৪০ শিবসেনা বিধায়ক। ৩৩ জন বিক্ষুব্ধ স্বাক্ষরিত ঘোষণাপত্র জারি করে এর আগে নিজেকে শিবসেনা প্রধানও ঘোষণা করেন শিন্ডে। সেই মর্মে চিঠি দেন রাজ্য পাল, মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার এবং বিধান পরিষদের সচিবকেও। উদ্ধব সরকাররে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও জমা দেন তাঁরা। কিন্তু তাঁদের সেই দাবি খারিজ করেছেন ডেপুটি স্পিকার। একই সঙ্গে উদ্ধব শিবিরের জমা দেওয়া ১৬ জন বিক্ষুব্ধের বিধায়ক পদ বাতিলের দাবি মেনে নোটিসও জারি করা হয়েছে। সোমবারের মধ্যে ওই ১৬ জনকে হাজির হতে বলা হয়েছে।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget