এক্সপ্লোর

Mahindra Scorpio: লঞ্চের আগেই ফাঁস নতুন মহিন্দ্রার স্পেকস, জেনে নিন বৈশিষ্ট্য

Mahindra Scorpio 2022: একের পর এক গাড়ির টিজার প্রকাশ করেছে কোম্পানি। অটো সাইটগুলির কথা সত্যি হলে ১৪ অগাস্ট দেশে লঞ্চ হতে পারে নতুন মহিন্দ্রা স্করপিও।

Mahindra Scorpio 2022: একের পর এক গাড়ির টিজার প্রকাশ করেছে কোম্পানি। অটো সাইটগুলির কথা সত্যি হলে ১৪ অগাস্ট দেশে লঞ্চ হতে পারে নতুন মহিন্দ্রা স্করপিও। যদিও কিছু অটোব্লগার বলছেন, চলতি বছরের শেষের দিকে প্রকাশ্যে আসতে পারে এই কার। জেনে নিন কী কী স্পেকস ও ফিচার থাকতে পারে গাড়িতে।

New Mahindra Scorpio: সব এসইউভির 'বিগ ড্যাডি'
আগে গোপন ছবি দেখেই সম্ভাব্য স্পেকসের কথা বলছিল অটো ব্লগাররা। তবে এবার আর সেই গোপনীয়তা নেই। কোম্পানির প্রোডাকশন মডেলের কিছু অংশের ছবি টিজ করেছে কোম্পানি। শুক্রবারই সামনে এসেছে মহিন্দ্রা স্করপিওর দ্বিতীয় ভিডিয়ো টিজার। যা ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে।  কোম্পানির দাবি, দেশের রাস্তার সব এসইউভির থেকে বড় হবে এই কার।

Mahindra Scorpio 2022: নতুন কী গাড়িতে ?
সাদা রঙের 2022 স্করপিও এডিশন ইতিমধ্যেই দেখা গিয়েছে রাস্তায়। পুরো ছবি না দেখা গেলেও গাড়িতে যে কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে তা ছবি দেখেই বোঝা গিয়েছে। সামনের দিকে, বেশ কিছু নতুন উপাদান রয়েছে গাড়িতে। যার মধ্যে একটি লম্বা ক্রোম গ্রিল ব্যবহার করেছে কোম্পানি। কো-ফগ ল্যাম্প সহ গাড়িতে LED DRL নতুন মাত্রা যোগ করেছে। প্রধান আপডেটগুলির মধ্যে ডাবল-ব্যারেল হেডলাইটের সঙ্গে ক্রোম আন্ডারলাইন দেওয়া হয়েছে গাড়িতে।

New Mahindra Scorpio: কত ইঞ্চির চাকা ?
নতুন Scorpio-তে সম্ভবত 18-ইঞ্চির চাকা থাকতে পারে। গাড়িতে ক্রোম বেল্টলাইন সি-পিলার থেকে উঠছে। XUV700-এর মতো গ্র্যাব হ্যান্ডেলগুলির জন্য কোনও ফ্ল্যাশ ডিজাইন নেই। যদিও বডি ক্ল্যাডিংয়ে কিছুটা সিলভার ফিনিস দেওয়া হয়েছে।ছবিতে দেখা যাচ্ছে,SUV-র পিছনের অংশটি নতুন করে ডিজাইন করা হয়েছে। যেখানে সাইড-হিংড টেলগেট রয়েছে৷ নিচে পিছনের বাম্পারটি অনেক বেশি চ্যাপ্টা রেখেছে কোম্পানি। এছাড়াও বাম্পারের উভয় পাশে দুটি রেয়ার লাইট রয়েছে, যার মধ্যে একটি ক্রোম স্ট্রিপ ব্যবহার করেছে কোম্পানি।

Mahindra Scorpio 2022: কত দাম হতে পারে গাড়ির ?
এই গাড়ি একটি 2.2L 4-সিলিন্ডার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন দিতে পারে মহিন্দ্রা। যা সম্ভবত 6-স্পিড ম্যানুয়াল বা 6-স্পিড অটোমেটিক গিয়ারবক্স সহ আসবে। নতুন জেনারেশন স্করপিওর আনুষ্ঠানিক লঞ্চ আগামী কয়েক মাসের মধ্যে হতে পারে। এর দাম 12 লক্ষ টাকা থেকে শুরু হতে পারে আশা করা হচ্ছে। যা সর্বোচ্চ 18 লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে।

আরও পড়ুন : Tata Nexon EV Max: টাটা আনল আরও শক্তিশালী নেক্সন ইভি, দাম কত জানেন ?

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget