এক্সপ্লোর

Mamata Banerjee : "UPA বলে কিছু নেই", শরদ-সাক্ষাৎ শেষে মন্তব্য মমতার

Mamata Banerjee meets Sharad Pawar : বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতাও। যে "ফ্যাসিবাদ চলছে", তার বিরুদ্ধে এক শক্তিশালী বিকল্পের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন মমতা

নয়া দিল্লি : "UPA আবার কী ? UPA বলে কিছু নেই।"  NCP সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে বেরনোর পর এই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

নিজের বাসভবনে মমতার সঙ্গে বৈঠকের ছবি ট্যুইট করেছেন পাওয়ারও। ট্যুইটারে পাওয়ার লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার মুম্বইয়ের বাসভবনে দেখা করে আনন্দিত। আমরা বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছি। যৌথ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করা, গণতন্ত্র রক্ষা ও মানুষের উন্নতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আমরা সহমত হয়েছি।  

বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতাও। যে "ফ্যাসিবাদ চলছে", তার বিরুদ্ধে এক শক্তিশালী বিকল্পের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, যে ফ্যাসিবাদ চলছে তার বিরুদ্ধে কেউই লড়াই করছে না। কিন্তু, শক্তিশালী বিকল্পের প্রয়োজন রয়েছে। শরদজি অন্যতম বর্ষীয়ান নেতা। আমি এনিয়ে আলোচনা করতে এসেছিলাম। শরদজি যা বলেছেন তাতে আমি সহমত। UPA বলে কিছু নেই ।

এদিনই দুপুর ১ টায় বিদ্বজ্জনেদের সঙ্গেও বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সেখানেই প্রশ্ন ওঠে কে হবেন ভারতের প্রধানমন্ত্রী। সেই প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘পরিস্থিতি ঠিক করবে কে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিজেপিকে (BJP) বোল্ড আউট করাই প্রথম লক্ষ্য, খেলা হবে।’

 

Mamata Banerjee :

এদিন কার্যত বিজেপিকে নিশানা করে মমতার বক্তব্য, 'চরম দক্ষিণপন্থীদের হাতে আক্রান্ত দেশ। দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে আমাদের একজোট হয়ে লড়তে হবে।' পাশাপাশি কংগ্রেস (Congress) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না। আমরা বিজেপিকে জিততে দিতে পারি না।’

এপ্রসঙ্গে উল্লেখ্য, শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এনসিপি (NCB) নেতা নবাব মালিক (Nawab Malik)। কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী (BJP) জোট সম্ভব নয়।  জল্পনা উসকে নবাব মালিক মন্তব্য করেন, মেঘালয়ে কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল (TMC) গোয়াতেও গিয়েছে। সব রাজনৈতিক দলেরই সংগঠন বিস্তারের অধিকার রয়েছে। তবে আমরা মনে করি, কংগ্রেসকে বাইরে রেখে বিজেপি-বিরোধী কোনও জোট সম্ভব নয়। আমাদের নেতা শরদ পাওয়ার একাধিকবার এই কথা বলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget