এক্সপ্লোর

Mamata Banerjee: আজই ৪ দিনের সফরে দিল্লিতে মমতা, আগামীকাল মোদি-সাক্ষাৎ

West Bengal CM: সব ঠিক থাকলে আগামীকাল, শুক্রবার বিকেলে মোদি-মমতা সাক্ষাৎ হওয়ার সম্ভবানা রয়েছে।

আশাবুল হোসেন, কলকাতা: আজ ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সব ঠিক থাকলে আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

মোদি-মমতা বৈঠক:
আগামীকাল, শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। 

রাষ্ট্রপতি সাক্ষাৎ:
পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রীর। আগামীকাল সন্ধে সাড়ে ছটায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠক-আয়োজন:
শনিবার ৪ রাজ্যের অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজই সন্ধেয় সুখেন্দু শেখর রায়ের বাসভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক হওয়ার কথা।

যখন বারবার কেন্দ্র-রাজ্য সংঘাত হচ্ছে। পার্থ চট্টোপাধ্য়ায় কাণ্ডে তৃণমূল-বিজেপি সংঘাত হচ্ছে। সেই সময়েই এমন সাক্ষাৎ। রাজ্য বিজেপির তরফে দিল্লি যাওয়া হয়েছে। সেখানে বলা হয়েছিল, রাজ্যের এমন অবস্থায় এই সাক্ষাৎ হলে রাজ্য বিজেপির মন ভেঙে যাবে। যদিও সেই দাবি হয়তো মানা হবে না। কারণ,  নীতি আয়োগের বৈঠক ছাড়াও, তারও আগে দেখার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর।

সিপিএমের দাবি:
সুজন চক্রবর্তী, 'নীতি আয়োগ নয়, দুর্নীতি আয়োগে যাচ্ছেন। এর আগে তো কখনও যাননি। এবার নীতি আয়োগের জন্য উনি যাচ্ছেন আলাদা করে কথা বলার জন্য। সেটিং করাটাই মূল কাজ। পশ্চিমবাংলায় বিজেপিকে সাহায্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভাল কেউ নেই, এটা বিজেপিও মনে করে।'   

বিজেপির কটাক্ষ:
শমীক ভট্টাচার্য বলেন, 'এমন বিরোধিতা করেই সিপিআইএম প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর যা সূচি, তা স্বাভাবিক। একুশের ভোটে তৃণমূলকে ভোট দিয়েছিল সিপিএম। সিপিএম এই মুহূর্তে দেশের ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। অন্যদিকে বাংলার মাটিতে তৃণমূলের সরে যাওয়াটাও সময়ের অপেক্ষা।'

সরব তৃণমূল:
কুণাল ঘোষ বলেন, 'বিজেপি জনবিচ্ছিন্ন। যাঁরা জনগণের রায়ে সরকারে আসতে পারে না।' বামেদের বিরুদ্ধে সরব তৃণমূল। কুণালের দাবি, 'কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল। সিপিএমের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করত। তখন কি মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠক হয়নি? তখনও কি সেটিং হয়েছিল?' এর আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যাননি? তার উত্তরে কুণাল ঘোষ বলেন, 'কেন্দ্রের বঞ্চনা এমন জায়গায় এসে পৌঁছেছে যে মমতাকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এর আগে প্রতিনিধি পাঠিয়েছেন। তৃণমূল তো বিজেপিকে হারিয়েছে। আর কত অগ্নিপরীক্ষা দেবে তৃণমূল।'

আরও পড়ুন: রেজিস্ট্রেশন নম্বর 'ভুয়ো', ডেট সার্টিফিকেট লিখে মৃতের পরিবারের দুর্ভোগ বাড়ালেন 'ডাক্তার'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget