এক্সপ্লোর

Mukul Sangma Join TMC: মেঘালয় কংগ্রেসে বড় ভাঙন, তৃণমূলে যোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ বিধায়কের

এদিন তৃণমূলে যোগ দিলেন বিরোধী দলনেতা মুকুল সাংমা সহ কংগ্রেসের ১২ বিধায়ক। মেঘালয়ে (Meghalaya)  কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ১৮। ১২ বিধায়ক যোগ দেওয়ায় প্রধান বিরোধীদল হল তৃণমূল।

শিলং: এবার মেঘালয় কংগ্রেসে বড় ভাঙন ধরাল তৃণমূল (TMC)। তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের (Meghalaya) প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)। এদিন তৃণমূলে যোগ দিলেন বিরোধী দলনেতা মুকুল সাংমা-সহ কংগ্রেসের ১২ বিধায়ক। মেঘালয়ে (Meghalaya)  কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ১৮। ১২ বিধায়ক যোগ দেওয়ায় প্রধান বিরোধীদল হল তৃণমূল। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এনডিএ-র ৪০ বিধায়ক। 

২৩ নভেম্বর তৃণমূলে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার। প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা কীর্তি আজাদও তৃণমূলে যোগ দিয়েছেন কাল।  কীর্তি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২০১৯-এ। কিন্তু লোকসভা ভোটে তিনি পরাজিত হন। এদিন বিকেলে অশোক তানওয়ার ও কীর্তি আজাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নি ও পবন বর্মাও। 

উল্লেখ্য, এর আগেও দলবদলের ছবি প্রকাশ্যে এসেছে। তৃণমূলে (TMC) যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। সম্প্রতি গোয়ায় (Goa) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর হাতে তুলে দেন তৃণমূলের (TMC) পতাকা। এদিনই তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের নাফিসা আলি (Nafisha ali)। কলকাতায় জন্ম নাফিসার। জাতীয় দলের প্রাক্তন সাঁতারু নাফিসা মডেলিং ও অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪-এর লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন নাফিসা আলি। ২০০৯-এ সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের লখনউ থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান নাফিসা। পরে ফিরে আসেন কংগ্রেসে। 


শেষ নয় এখানেই, রয়েছে আরও দৃষ্টান্ত। দুপুরে কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম ছিল যাঁর। সন্ধেতেই তৃণমূলে যোগ দেন তিনি। তিনি আগরতলার কংগ্রেস (Congress) নেত্রী সুতপা ঘোষ। দুপুরে সুতপাকে আগরতলা পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করেছিলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সন্ধেয় সুস্মিতা দেবের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে দলবদল করেন তিনি। তৃণমূলে যোগদান বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রতন দাসেরও। 


সরকারের বিরুদ্ধে এতদিন জোরদার আন্দোলন করে আসা সংগঠনের আচমকা ভোলবদল। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মিশে গেল রাজ্যের শাসক দলের সঙ্গে। গত ২১ নভেম্বর ডায়মন্ডহারবারে তৃণমূলের মঞ্চে শিক্ষামন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দেন সংগঠনের রাজ্য সম্পাদক ও ২ হাজার সদস্য। তাঁদের দাবি, এবার কেন্দ্রের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করবেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
One Officer One Car : জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার
জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget