এক্সপ্লোর

Morbi Bridge Collapse: মোরবিতে সেতু বিপর্যয়ে মৃত বেড়ে ১৩৬, মোদির সফরে ঢাকা হল সংস্থার নাম! উঠছে অভিযোগ

Gujarat Bridge Collapse: ঘটনাস্থলে রয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। রয়েছে নৌ এবং সেনাবাহিনীও।

আমদাবাদ: গুজরাতের মোরবি ঝুলন্ত সেতু বিপর্যয়ে (Morbi Bridge Collapse) মৃতের সংখ্য়া বেড়ে ১৩৬। মৃতদের মধ্যে শিশুর সংখ্যা ৫০-এর বেশি। মারা গিয়েছেন ৩৫ জন মহিলা। এখনও উদ্ধারকার্য চলছে মাচ্ছু নদীতে (Gujarat Bridge Collapse)। জলের নিচে,গুল্মের ঝোপে আরও দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা।

গুজরাতের মোরবি সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬

ঘটনাস্থলে রয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। রয়েছে নৌ এবং সেনাবাহিনীও। সেতু বিপর্যয়ে এখনও পর্যন্ত নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু যে সংস্থার হাতে সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা না করেই যারা সেতু খুলে দেয় বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি।

এর মধ্যেই মঙ্গলবার ঘটনাস্থলে পরিস্থিতি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উদ্ধারকারীদের সঙ্গেও কথা বলেন। সেখানে তার সঙ্গে দেখা যায় গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকেও। বিধানসভা নির্বাচনের আগে সেতু বিপর্যয় নিয়ে রাজনীতি না করা বাঞ্ছনীয় বলে মত তাঁর। কিন্তু বিরোধীরা তাঁর পদত্যাগ দাবি করছেন। ফিট সার্টিফিকেট ছাড়া কেন সাত তাড়াতাড়ি সেতু খুলে দেওয়া হল, পাখা নির্মাণকারী সংস্থার হাতে কেন সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হল, উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, এ দিন মোদি পরিস্থিতি পরিদর্শনের সময়, সেতুর একপ্রান্তে ওই বেসরকারি সংস্থার নাম ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় বলেও অভিযোগ সামনে এসেছে।

আরও পড়ুন: Gujarat: ঘর নিয়ে 'দুশ্চিন্তায় মোদি', বাইরে ফুট কাটলেন শান্তনু-সুজনরা

বিধানসভা নির্বাচনের আগে এই সেতু বিপর্যয় ঘিরে ইতিমধ্যেই দোষারোপ, পাল্টা জবাবের পালা শুরু হয়েছে। কিন্তু সূত্রের খবর, যে বেসরকারি ঘড়ি নির্মাণকারী সংস্থা, ওরেভা গ্রুপকে (অজন্তা ঘড়ির অভিভাবক সংস্থা) সেতুর রক্ষণাবেক্ষণের বরাত দেওয়া হয়েছিল, সাত মাস সময় নিয়েও পুরনো কেবল বদলায়নি তারা। বরং জং ধরা সেই কেবলের উপর রং চাপিয়েই খুলে দেওয়া হয় সেতু। সেতুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়নি। 

ঘড়ি নির্মাণকারী সংস্থাকে কেন সেতুর বরাত! উঠছে প্রশ্ন

গোটা ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী শিবিরের নেতারা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে বড় ধরনের দুর্নীতির যোগ রয়েছে। একটি ঘড়ি নির্মাণকারী সংস্থা, যাদের সেতু তৈরি বা রক্ষণাবেক্ষণের কোনও অভিজ্ঞতাই নেই, তাদের বরাত দেওয়া হল কেন, প্রশ্ন তুলেছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget